Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান -“আমি কি তোমাদেরকে জান্নাতী লোকদের সংবাদ দেবো না? প্রতিটি দুর্বল ও অসহায় মানুষ জান্নাতী। সে যদি আল্লাহর নামে শপথ করে আল্লাহ তা”আলা তা পুরণ করে দেন। আমি কি জাহান্নামী লোকদের সংবাদ দেবো না? প্রত্যেক ওদ্বত্য ও কঠোর হৃদয়ের অধিকারী ও অহঙ্কারী হলো জাহান্নামী।” (বুখারী (৫৬১০), ইত্যাদি কিতাবাদি) দুনিয়া তথা সম্পদ ও সম্মীনের আসক্তি অত্র কিতাবে বার বার আলোচনা হয়েছে, দুনিয়ার মোহই হলো সব পাপের মূল। আগে উল্লেখিত সপ্তম নীতিতে একাধিকবার তাযকিয়ার হাকিকাত সম্পর্কেও আলোচনা হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। তাই কেবল জরুরী বিষয়াদির উপর তাম্বীহ পেশ করা গেল। জেনে রাখুন, দুনিয়া দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ ছাড়া সবকিছু। সুতরাং যেসব কাজ-কর্ম আবেগ-অনুভূতি, আকীদা-বিশ্বাস, হাল-অবস্থা এবং যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হবে, তা দুনিয়ার আওতাধীন নয়। আর এসবের উদ্দেশ্য যদি আল্লাহ ছাড়া অন্য কিছু হয়, তবে তা-ই ছুনিয়া। কুরআন শরীফের এই আয়াতে দুনিয়ার ব্যাখ্যা এসেছে: 580 555 ০55 82 উঠি ও] 2 লেক 95 2 ৪ ওঠ ওঁ 95৬ 9 (৯ 81 60 9৪ ০০ ০০ ৪ -“তখন যে ব্যক্তি সীমালজ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত।” (নািআত (৭৯) : ৩৭-৪১) উক্ত আয়াত দ্বারা দ্বীন ও দুনিয়ার সঠিক ব্যাখ্যা জানা গেল। প্রবৃত্তির অনুসরণ করাই হচ্ছে দুনিয়া। আর ইলাহী বিধানের অনুসরণ করাই হলো দ্বীন। সুতরাং প্রত্যেক মানুষকে- বিশেষ করে মাওলার পথের সালিকদের জন্য আবশ্যক হলো নফসের সাথে জিহাদ করা। নফসকে প্রবৃত্তির আনুগত্য থেকে বের করে ইলাহী বিধানের অনুগামী বানিয়ে দেওয়া- আর এটাই হলো তাযকিয়া। “ইতহাফে"র মধ্যে ১৩৬

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।