আল-ফুরকান খিদমাত কবুল করেন এবং তাঁর মুহাব্বাত ও মারিফাত পিপাসুদের নিকট এর মাকবুলিয়াত দান করেন। মুহতারাম ইঞ্জিনিয়ার আজিজুল বারী একজন নিরলস বিজ্ঞান গবেষক, পাশাপাশি পূর্বসুরী ইসলামী মনীষী ও সালাফে সালিহীনের যে কোন গ্রন্থের অনুসন্ধিৎসু পাঠকও। তিনি আমাকে এ গ্রন্থখানি অনুবাদ করতে বলেন। তাঁর পৃষ্ঠপোষকতায়ই গ্রন্থের অনুবাদে হাত দিয়েছি। আমার জীবনে আল্লামা মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহির শিষ্যত্ব লাভের সৌভাগ্য হয় নি। তবে সুযোগ পেয়েছি তাঁর কয়েকজন একান্ত শিষ্যের সানিধ্য লাভের। আর এজন্য নিজেকে দাবী করতে পারি এই মনীষীর একজন প্রশিষ্য হওয়ার। তাই গ্রন্থখানি অধ্যয়নের পর একটি গুরুত্ৃপূর্ণ দায়িত্ব সম্পাদনের মানসেই অনুবাদ শুরু করি। খানকৃয়ে আমীনিয়া-আসগরিয়ার গবেষণাগারে বসে আমি একদিকে বাংলা বলি আর মুহতারাম ইঞ্জিনিয়ার আজিজুল বারী অতি দ্রুত টাইপ করতে থাকেন। সাথে সাথে আমরা সম্পাদনার কাজও চালিয়ে যাই। এতে আমাদেরকে সহযোগিতা করেন লন্ডন থেকে প্রকাশিত ম্যাগাজিন ইসলামী সমাচার” ও “সাপ্তাহিক হিজরত, পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, লেখক আবদুল মুকিত মুখতার। ভাষান্তরে আমাদেরকে কয়েকটি বিষয়ের প্রতি মনোযোগ দিতে হয়েছে। (১) গ্রন্থকার যে যে স্থলে দীর্ঘ আলোচনা করেছেন একই শিরোনাম দিয়ে। আমরা এ ক্ষেত্রে বিষয়বস্তু অনুসারে শিরোনাম ও উপশিরোনাম সংযোজন করেছি পাঠকের সুবিধার্থে। (২) গ্রন্থে বর্ণিত কুরআন শরীফ থেকে তিন শতাধিক আয়াতের অনুবাদ দিয়েছি। সূরা ও আয়াত সূত্র উল্লেখ করেছি। মূল গ্রন্থে আয়াতের উর্দু অনুবাদ ছিল না। তাই এগুতে হয়েছে বেশ সতর্কতার সাথে। (৩) আল্লামা মুশাহিদ একজন হাদীস তত্তুবিদ। তাঁর গোটা জীবনটাই ছিল হাদীস চর্চায় উৎসর্গ। আসলে তাষকিয়ায়ে নাফছ বা আত্মসংশোধনের মূল প্রাণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত ও সুন্নাত। এ বিষয়টি একজন 'আল-ফুরকান' পাঠকের চোখে ফুটে উঠে অতি সহজে। গ্রন্থকার প্রতিটি অধ্যায়ে একের পর এক হাদীসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ফেদাকার সাহাবায়ে কিরামকে ইহছান ও এমনভাবে যেমন নাকি তুমি তাঁকে দেখছ। আর যদি না দেখ, তবে তিনি তো তোমার দিকে তাকিয়ে আছেন।” যাক, এ বিপুল সংখ্যক হাদীসের সমারোহে যদি বলা যায় “আল- ফুরকান” হচ্ছে একটি হাদীস গ্রন্থ তবে অত্যুক্তি হবে না। গ্রন্থটি উর্দূ ভাষায় রচিত। তবে বর্ণিত সমূহ হাদীস অনুবাদ ছাড়াই। এক্ষেত্রে হাদীসের "মতন" তথা আরবী পাঠাংশ উল্লেখ করত: বাংলা অনুবাদ করে দিয়েছি। আল্লাহ্ সুবহানাহু ও তা”আলার প্রিয় হাবীবের পবিত্র মুখ-নিঃসৃত এসব নিখুত বাণীর নির্ভুল ভাষান্তরে সাধ্যানুযায়ী চেষ্টার কোন ত্রটি করি নি। ১৩
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।