অনুবাদকের কথা পৃথিবীতে রিসালাতের বিপ্লবই সর্বাধিক কল্যাণকর। এ বিপ্লব চির শাশ্বত। মানবতার মুক্তি, উন্নতি, শান্তি ও চারিত্রিক উৎকর্ষ সাধনই হল এ ইনকিলাবের চাবিকাঠি। মানুষের অন্তরাত্ৰা থেকে শুরু হয়েছে এর যাত্রা। অতঃপর তার সুফল ছড়িয়ে পড়ে অঙ্গে প্রত্যগে, গোটা শরীরে। ছড়িয়ে পড়ে সমাজ ও রাষ্ট্রে। এ ইনকিলাব কেন এত ব্যাপক, এত সুবিস্তৃত? কারণ একটাই, আর তা হল মহান আল্লাহ সুবহানাহু ও তা”আলা নিজেই নির্বাচিত করেন এ ইনকিলাবের পথনির্দেশক। তিনি হন একটি সমাজের সবচেয়ে বেশী আদর্শ ব্যক্তিত্ব। “মুহাম্মদ তো হলেন একজন রাসুল।” “বলুন! আমিও তোমাদের মত একজন মানুষ। তবে আমি ওহী প্রাপ্ত হই” (আল-কুরআন)। এই ওহী হল মানুষ পরিশুদ্ধের কষ্টি পাথর। কল্যাণকর আদর্শ আর অকল্যাণকর পথ ও মতের পরিচয় ফুটে ওহীর কষ্টি পাথরে। যেহেতু এ ইনকিলাবের কর্মসূচি আসে খোদ মহান স্টার পক্ষ থেকে। এটা এমন কর্মসূচি, এতে আছে সমাজ ও রাষ্ট্রের আলোচনা। আছে ব্যক্তি ও তার মনের শুদ্ধতা অর্জনের অনুপম নির্দেশনা। আছে নিখুঁত আবেগ-অনুভূতির লালন ও রুচিশীল বুদ্ধি এবং যুক্তি চর্চার সম্রদ্ধ অনুমোদন। “তিনি তাদের কাছে পাঠ করবেন তাঁর আয়াত, তাদেরকে করবেন পরিশুদ্ধ, শিক্ষা দিবেন কিতাব ও সুন্নাহ" (আল-কুরআন)। এ চারটি কর্মসূচীর আলোকেই ছিল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত। এ দাওয়াতে যারা সাড়া দিয়েছিলেন তাদের মধ্যে এঁশী গ্রন্থের পঠন ও শিক্ষা, আত্মশুদ্ধি চর্চা ও সুন্নাহ দীক্ষার যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটাই ছিল মানবেতিহাসের সবচেয়ে নিখুত ও পবিত্র পরিবেশ। বন্তবাদের এই যুগে আল্লামা মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহির “আলফুরকান” হচ্ছে সেই সোনালী সুন্দর পরিবেশ সৃষ্টির একটি এঁতিহাসিক প্রয়াস। আলহামদু-লিল্লাহ্! “আল-ফুরকান' গ্রন্থখানি পাঠকদের হাতে পৌঁছে যাচ্ছে। এরকম একটি মূল্যবান গ্রন্থের অনুবাদ করতে পারব জীবনে কোন দিন কল্পনা করি নি। ইলমী জগতে “আল্লামা মুশাহিদ রাহমাতুল্লাহি আলাইহি” একটি অবিস্মরণীয় নাম। তাঁর “আল- ফুরকান” হল এক অবিনশ্বর কীর্তি। গ্রন্থকার কে ছিলেন তা বলা সহজ, কিন্তু তিনি কী ছিলেন তা অনুধাবন করা এবং ভাষা দিয়ে ফুটিয়ে তুলা এ অধমের জন্য নিতান্তই দুরূহ ব্যাপার। তাই তাঁর গ্রন্থের ভাষান্তর করা যে এক দুঃসাধ্য সাধনা তা আর বলার অপেক্ষা রাখেনা। এ সাধনা আল্লাহ্ সুবহানাহু ও তাআলার তাওফিকেরই ফলশ্রুতি। তাঁর করুণার কোন শেষ নেই। অতএব রাহীম রাহমান করুণাময়ের দরবারে এই প্রার্থনা, তিনি যেন এ ১২
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।