25 সস ৬৪ এট ০৪ ৬১ 5 ১৬০৪০ ০১৩১১ ৬ -“আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্রীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন।” (নাহল (১৬) : ৯০) তাই আদল ও হকের প্রতি ভালোবাসা পোষণ এবং অসত্য ও অন্যায়ের প্রতি ঘৃণাবোধ সকল মুসলমানের জন্য ফরজ। সালিক যদি এর উপর আমল করে তবে সে নিন্দিত ক্রোধ থেকে বাঁচতে পারবে এবং তার মধ্যে প্রশংসিত ক্রোধ বিরাজমান থাকবে। হকৃ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য এবং অন্যায় ও অসত্য প্রতিরোধের জন্য ক্রোধ অবলম্বন করা শুধু বৈধই নয় বরং কোন কোন ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়। ১৪. লেনদেন ও সামাজিক জীবনে ভারসাম্য হীনতা। বর্তমান সময়ে এগুলোর কারণেই মানুষের মধ্যে ক্রোধ ও অন্যান্য রোগ প্রকট হয়েছে। ব্যবসা-বাণিজ্য, ইজারা- মুজারাআ (বর্গীচাষ), অংশীদারিত্ব এবং খণের ক্ষেত্রে খুবই অনিয়ম ও ঝগড়া- ফাসাদ দেখা যায়। পিতা-পুত্র, ভাই-ভাই, স্বামী-্ত্রী, মা-সন্তানাদি এবং পাড়া- পড়শীর মধ্যে বাদ-বিবাদ, মামলা-মুকাদ্দমা এবং শত্রন্তা ইত্যাদি এসব কারণেই সৃষ্টি হয়ে থাকে। সালিকের জন্য আবশ্যক হলো, সে তার আত্মসম্মান পুর্ণভাবে রক্ষা করবে। লেনদেন ও সমাজ-জীবনে শরীয়তের আইন-কানুনের খুবই অনুগামী হবে। নিজের কিংবা তার সাথীর ক্ষেত্রে কোন প্রকার শরীয়ত-বিরোধিতা সে সহ্য করবে না। অথবা তার একক ক্ষেত্রে সে শরীয়তের পাবন্দ থাকবে এবং বন্ধুর ক্ষেত্রে ভারসাম্যহীনতা পরিলক্ষিত হলে, কিছু না করতে অপারগ হলে নীরব থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ০৪105 858119601০৯ এ 2 -“হৃদয়বান ব্যক্তির ক্রয়-বিক্রয় ও চাহিদাতে আল্লাহর করুণা বর্ষণ হোক।” [সহীহ বুখারী] টীকা: ক্রোধের যেসব কারণ এখানে সব্ক্ষপ্তাকারে উল্লেখ হয়েছে, এগুলো মূলত প্রবৃত্তি শক্তির বিভিন্ন রূপ। আসলে ক্রোধের মূল হলো প্রবৃত্তি। আর এটাই হচ্ছে সর্বপ্রকার ফাসাদের কারণ। এজন্য পবিত্র কুরআনে আল্লাহ তা,আলা বলেন, ১০৮
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।