আল-ফুরকান কিংবা নফসের বিরুদ্ধে জিহাদ। সে সত্যের পথে সহযোগিতাও করতে পারবে না। আর না বাতিল প্রতিরোধে তার মধ্যে কোন প্রকার প্রচেষ্টা দেখা যাবে। টীকা: শরীয়ত নির্দেশিত ক্ষেত্রে ক্রোধের প্রয়োগ হলে বীরত্ব ও ন্যায়পরায়ণতার অন্তর্ভৃক্ত। আর প্রয়োগ না করাটা হবে কাপুরুষতা, আত্মমর্ধদাহীনতা এবং নির্লজ্জতার পরিচায়ক। ক্রোধের কারণ ও এর ওষধ ১. বড়ত্ব, এর ওঁষধ হলো বিনয়। ২. আত্মন্তরিতা, যার ওঁষধ হলো আত্মপরিচয়- তথা সে যে মাটি ও কাদার সৃষ্ট তা অনুধাবন। ৩. গৌরববোধ- এর ওষধ হলো, একথা অনুভব করা যে, সকল মানুষ হযরত আদম আলাইহিস্সালামের সন্তান। তাদের মধ্যে পার্থক্য কেবল সৎ ও অসৎ চরিত্রের মাধ্যমে। এই তিনটি বৈশিষ্ট্য খুবই নিশ্নমানের। এগুলো থেকে যদি পরিশুদ্ধি অর্জন না হয়, তাহলে কারো উপরই তোমার কোন মর্যাদা থাকলো না। ৪. ঠাট্টা-তামাশা- এর ওষধ হলো, দ্বীনি কাজ-কর্মে ব্যস্ত থাকা। ৫. বাচালতা। ৬. ঝগড়া। ৭ অহেতুক বিতর্ক। ৮. প্রতারণা। ৯. অপবাদ দেওয়া। ১০. কাউকে লজ্জা দেওয়া। এসব রোগের একমাত্র ওষধ হলো, দ্বীনের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকা। বিশেষ করে ইলমে দ্বীনের সাথে জড়িয়ে থাকা। ১১. অর্থলোভ। ১২. যশ-খ্যাতির লোভ। এ দু'টি হলো সকল অপকর্মের মুল। এগুলো থেকে পরিশুদ্ধি লাভ হলে, সর্বপ্রকার অসৎ চরিত্র থেকে যেনো বেঁচে গেল। এর ওঁষধধ হলো, অল্পেতুষ্টি, পরকাল নিয়ে চিন্তা, প্রচারবিমুখতা এবং এ সম্পর্কিত হাদীস শরীফ অধ্যয়ন করা। ১৩. বংশগৌরব, সাম্প্রদায়িকতা এবং বর্ণবাদ। এসবের ওষধ হলো আদল ও ইনসাফ এবং সত্যের প্রতি ভালোবাসা। আল্লাহ তা'আলা মালেন, 4৫ ঠক ১। 9 ০০4 252 21555 ৮:05 95158155619: সিসি 1 3591 -“হে ঈমানদারগণ! তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক; আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্যদান কর, তাতে তোমাদের নিজের বা পিতা-মাতার অথবা নিকটবর্তী আত্ীয়-স্বজনের যদি ক্ষতি হয় তবুও।” (নিসা (৪) : ১৩৫)
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।