Al Furqan
/ ২৭৯
📝 লেখা 📖 পিডিএফ

আল-ফুরকান যদি কখনো উদাসীনতার কারণে লোভ-লালসা, বাজে কল্পনা অথবা কোন কুমন্ত্রণা এসে যায়, তখন নিতান্ত নিঃস্কতা ও অনুনয়ের সাথে আল্লাহর নিকট সাহায্য চাওয়া। নিজের শক্তি-ক্ষমতাকে একদম অর্থহীন মনে করে আল্লাহ তা"আলার শক্তি ও ক্ষমতার আশ্রয় গ্রহণ করা। অন্তরের অন্তঃহথল থেকে 45 ১! 898 ১১ ০১৯১ বলা। অতঃপর অত্যন্ত অনুনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে এভাবে দু'আ করা, “হে আল্লাহ! লোভ-লালসা থেকে আমার হৃদয়কে পবিত্র করুন। আমি আপনার কাছে লোভ-লালসা থেকে আশ্রয় কামনা করছি।” হৃদয়ের ভাষা দিয়ে আরো বলতে থাকা, “হে আল্লাহ! হে আমার প্রতিপালক! তুমি আমার মাকসুদ। তোমার সন্তুষ্টিই আমার লক্ষ্য। আমি একমাত্র তোমার জন্য ছুনিয়া-আখিরাত ছেড়ে দিয়েছি। আমার উপর তোমার করুণা পরিপূর্ণ করে দাও। তোমার পরিপূর্ণ সাক্ষাতে আমাকে ধন্য করো।” এর পরও যদি কুমুন্ত্রণা বেড়ে যায়, তখন এক স্থানে বসে অন্তত ১০০ বার ১৯০ ০এ। 9০০3 ১৮ পাঠ করা এবং কয়েকবার ইস্তিগফার করে নেওয়া। টীকা: আলোচিত পদ্ধতিগুলো বেশ উপকারী। সমস্ত আত্মিক রোগ-ব্যাধি থেকে বাঁচার মহৌষধ। এর দ্বারা সর্বদা আল্লাহর মুরাকাবা এবং মুশাহাদা অর্জন হয়। আল্লাহই একমাত্র পথপ্রদর্শক, তাঁর কাছেই আমরা তাওফিক কামনা করি। সারকথা হলো, লোভ-লালসা থেকে পরিশুদ্ধি খুবই জরুরী। আর এখানে এসেই যুহদ, কানাআত ও সবরের দ্বারা নিজেকে সাজিয়ে তোলতে হয়। ক্রোধ ও প্রাসঙ্গিক বিষয় শক্তি হলো তিনটি: বুদ্ধি, প্রবৃত্তি ও ক্রোধ। মানুষের প্রকৃতির মধ্যে উষ্ণতা ও সিক্ততা রাখা হয়েছে। এছাড়াও তার মধ্যে আরেকটি সূক্ষ্ম শক্তি নিহিত আছে, যাকে বলে ক্রোধের আগুন। এ শক্তির উদ্দেশ্য হলো আত্মরক্ষা। মানুষ যখন তার উদ্দেশ্য সাধনে বাধাপ্রাপ্ত হয় তখন তার মধ্যে এই অন্তর্নিহিত শক্তিটি উতলে উঠে। এ থেকে ধোঁয়া নির্গত হয়ে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। যার ফলে তার চিন্তা-ফিকির, যবান ও অঙ্গ- প্রত্যঙ্গ প্রভাবিত হয়। সে মধ্যপন্থায় অটল থাকতে পারে না। কতিপয় লোকদের মতে মানুষের মৌলিক শক্তি হলো ছু”টি: এর একটি বুদ্ধি শক্তি আর অপরটি হচ্ছে প্রবৃত্তি শক্তি। আমি অধম গ্রন্থের প্রারন্তে প্রামাণ্য আলোচনা করেছি এবং বলেছি মানুষ হচ্ছে উষ্ণতা এবং সিক্ততা এই উভয় উপাদানের সমন্বয়ে গঠিত। মানুষ যখন ১০৪

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।