আল-ফুরকান নয়াসড়ক মাদানী মসজিদে অংশগ্রহণ করি। হযরতের ৯ জন খুলাফাসহ আলিম- উলামা, মাশাইখ, মুরীদান এবং সাধারণ ভক্তবৃন্দ মিলে প্রায় দেড় শতাধিক মানুষ শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত, ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মুরীদ, সুনামগঞ্জের ঠাকুরভোগ গ্রাম নিবাসী ও জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মল্লিকপুর সুনামগঞ্জের সম্মানিত মুহতামীম হযরত মাওলানা নাসির খান সাহেব। এক রাতে তিনি একখানা পুরাতন উর্দু কিতাব আমার হাতে তুলে দিলেন। বললেন, ইলমে তাসাওউফের উপর লিখিত এই কিতাবখানা “মাপরিফাতের মহাসমুদ্র। উর্দু ভাষার প্রতি অজ্ঞতা হেতু শিরোনাম এবং এক দু'টো বাক্য ছাড়া কিতাবখানার আর কিছুই পাঠ করে আমি বুঝতে সক্ষম হই নি। তিনি তখন নিজেই কিছু পাঠ করে শোনালেন এবং প্রয়োজনে বঙ্গানুবাদও করলেন। সাথে সাথেই কিতাবটির প্রতি আমার ভীষণ আকর্ষণ সৃষ্টি হলো। অজানা এক ইঙ্গিতে আমি বলে ফেললাম, মাওলানা সাহেব! এই কিতাবের বঙ্গানুবাদ হয়েছে কি? তিনি বললেন, এখনও হয় নি। আমি বললাম, কী বলেন? সেই ১৯৫৫ ঈসায়ী সনে প্রণীত এরূপ একটি মহামূল্যবান কিতাবের বঙ্গানুবাদের উদ্যোগ আজো কেউ গ্রহণ করেন নি! কী আশ্চর্য, এ কিতাব তো জাতীয় সম্পদ, মুসলিম উম্মাহর সম্পদ! গণনাতীত মানুষ এ থেকে উপকৃত হতে পারেন। যদি আল্লাহর হুকুম হয় তাহলে এর বঙ্গানুবাদের ব্যবস্থা নিজেই গ্রহণ করবো। যে প্রখ্যাত গ্রন্থটির কথা এখানে আলোচিত হচ্ছে সেটিই হলো, আমার মতে আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহমাতুল্লাহি আলাইহির শ্রেষ্ঠ কীর্তি “আল-ফুরকান বাইনাল হাক্কে ওয়াল বাতিলে ফী ইলমিত তাসাওউফে ওয়াল ইহসানপ। ইলমে মাপ্রিফাতের অথৈ সাগর থেকে তুলে নেওয়া ইয়াকুত-মারজানে পরিপূর্ণ হযরতের উক্ত কিতাবখানার বঙ্গানুবাদ করার প্রতিজ্ঞা আমি আবেগের প্রভাবেই করেছিলাম। কিন্তু উর্ভু এবং আরবী ভাষায় নিজের অযোগ্যতা আর খাস করে ইলমে তাসাওউফের উপর অজ্ঞতা হেতু শুধু ইচ্ছা-আকাক্সক্ষা ছাড়া আর বেশীদূর অগ্রসর হতে পারি নি। সুতরাং একজন সুযোগ্য অনুবাদকের খোঁজ করতে লাগলাম। শেষ পর্যন্ত কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক সুযোগ্য খলীফা হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী দামাত বারাকাতুহুমের এঁকান্তিক প্রচেষ্টায় প্রতিভাবান তরুণ লেখক, খলীফায়ে মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ১০
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.