তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১০০ তাফসীরে ইব্ন কাছীর ইমাম মুসলিম (র) শু‘বা (র) হইতে এ হাদীস দীর্ঘ আকারে বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্ন মাজাহ (র) ব্যতীত ‘সুনান’-এর অন্যান্য সকল সংকলক সিমাক (র) হইতে উপরোক্ত সনদের হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত আলী রাযিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী রাযিয়াল্লাহু আনহু বলেন £ঃ একদা হযরত আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) আমাদিগকে ভোজে নিমন্ত্রণ করিলেন। ভোজে তিনি আমাদিগকে মদ্যপান করাইলেন। মদ্যপানে আমরা মাতাল হইয়া পড়িলাম । আমাদের এই অবস্থায় নামাযের ওয়াক্ত হইয়া গেল। লোকেরা জনৈক ব্যক্তিকে নামাযে ইমাম বানাইল ৷ তিনি নামাযে পড়িলেন ৪ SOLIS CULE UST CULE CUT Ce Stl Ui CU অর্থাৎ ‘ওহে কাফিরগণ । তোমরা যাহাদের দাসত্ব করো, আমি তাহাদের দাসত্ব করি না। আর, তোমরা যাহাদের দাসত্ব করো; আমরা তাহাদের দাসত্ব করি ৷' অতঃপর আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ৪ La als AS era bls Blade BST yl dL el x- ইব্‌ন আবু হাতিম (র) উক্ত হাদীসটি উপরোক্তরূপেই বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযীও উহা উপরোল্লেখিত রাবী আবদুর রহমান আদ-দাশতিকী (র) হইতে উপরোক্ত সনদে হাদীস বর্ণনা করিয়াছেন । তিনি উহাকে হাসান-সহীহরূপে আখ্যায়িত করিয়াছেন। ইব্‌ন জারীর (র)...... হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন £ একদা হযরত আলী (রা), হযরত আবদুর রহমান (রা) এবং জনৈক ব্যক্তি মদ্যপান করিয়া মাতাল অবস্থায় নামাযে দাড়াইলেন। হযরত আবদুর রহমান নামাযে ইমামতি করিতেছিলেন। তিনি সূরা কাফিরূন পড়িতে গিয়া উহাতে ভুল করিলেন। অতঃপর কুরআন মজীদের এই আয়াত নাযিল হইল ৪ El SE TEA HO ay-sls%S আবু দাউদ এবং ইমাম নাসাঈও সুফিয়ান সাওরী হইতে উপরোক্ত বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র)...... আবূ আবদির রহমান আস-সুলামী হইতে বর্ণনা করেন ৪ একদা হযরত আলী (রা) একদল সাহাবীসহ হযরত আবদুর রহমান ইবৃন আউফ (রা)-এর বাড়িতে ছিলেন। সকলে সেখানে আহার করিলেন। অতঃপর হযরত আবদুর রহমান (রা) তাহাদের জন্যে মদ্য আনিলেন। তাহারা মদ্যপান করিলেন। ইহা ছিল মদ্যপান হারাম হইবার পূর্বের ঘটনা ৷ তখন নামাযের ওয়াক্ত হইয়া গেল । সকলে হযরত আলী (রা)-কে ইমাম বানাইলেন। তিনি নামাযে সূরা কাফিরূন পড়িলেন। তবে উহা যথাযথভাবে পড়িতে পারিলেন না। ইহাতে আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ৪

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।