Contents ১৮ তাফসীরে ইবৃন কাছীর তাহারা শিরক করিয়াছিল। এই সময়ে তাহারা কামনা করিবে, হায়, তাহাদিগকে যদি মৃত্তিকার নিম্নে রাখিয়া উহাকে সমতল করিয়া দেওয়া হইত! এই অবস্থায় তাহারা আল্লাহ্র নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না। ইমাম ইব্ন জারীর উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন। AETE RL LES AAA 14% al EI EC (£1) WEES Eo 155 SE EEN EE IS OHH ee 5 DAD Sf f bBo ই EI ot dd ER LAG C5% Seah ৪৩. “হে বিশ্বাসীগণ! মদ্যপানোন্মত্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তা হইও না, যতক্ষণ না তোমরা যাহা বল তাহা বুঝিতে পার । আর যদি তোমরা সফরে না হও, তবে বীর্যপাতের অবস্থায়ও নহে, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো । আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেহ শৌচাগার হইতে আস অথবা তোমরা নারী-সম্ভোগ কর এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং উহা মুখ ও হাতে বুলাইবে ৷ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল ।” তাফসীর ৪ এই আয়াতাংশে আল্লাহ তা'আলা মু’মিনদিগকে মদমত্ত অবস্থায় অর্থাৎ যে অবস্থায় তাহারা স্বীয় বক্তব্যের তাৎপর্য উপলব্ধি করিবার ক্ষমতা হারাইয়া ফেলে, সালাত আদায় করিতে নিষেধ করিতেছেন। সালাতের সময় ভিন্ন অন্য সময়ে মাতাল থাকা তখনও নিষিদ্ধ হয় নাই । মদ্যপান হারাম হইবার পূর্বে এই ব্যবস্থা বিদ্যমান ছিল। ইতিপূর্বে সূরা বাকারার অন্তর্গত আয়াত $ Lagssl lil AL NS SILC UG tilly LEE Lagaii te xl ‘তাহারা কি তোমাকে মদ ও জুয়া সম্পর্ক প্রশ্ন করিতেছে ? বল, উভয়ই বড় পাপ এবং মানুষের কল্যাণেরও বটে । তবে উহার কল্যাণ হইতে অকল্যাণ বড় ৷” এর ব্যাখ্যা প্রসঙ্গে যে হাদীস উল্লেখ করিয়াছি, উহা দ্বারা উক্ত তথ্য প্রমাণিত হয়। সূরা বাকারার উক্ত আয়াত নাযিল হইবার পর রাসূল করীম (সা) উহা তিলাওয়াত করিয়া হযরত উমর (রা)-কে শুনাইলেন। তখন উমর (রা) বলিলেন ৪ আয় আল্লাহ! তুমি আমাদিগকে মদ সম্বন্ধে তৃপ্তিজনক একটি বিশদ বিবরণ দাও । অতঃপর আলোচ্য আয়াত নাযিল হইবার পর উহা তিলাওয়াত করিয়া তাহাকে শুনাইলে এবারেও তিনি পূর্বানুরূপ বলিলেন। এই আয়াত নাযিল হইবার পর লোকেরা নামাযের প্রাক্কালে মদ্যপান করিত না। অবশেষে এক সময় নাযিল হইল ৪
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।