তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents [| সূরা নিসা ৯৭ SR KL Sy cl TG S11 Es 8G lt ‘অতঃপর ইহাই তাহাদের প্রতারণার বাক্য হইবে যে, তাহারা বলিবে, আমাদের প্রতিপালক আল্লাহ্র শপথ! আমরা মুশরিক ছিলাম না ৷' অথচ তিনি অন্যত্র বলিতেছেন ৪ ও EL UY, ‘আর তাহারা আল্লাহর নিকট হইতে কোন বিষয়ই গোপন রাখিতে পারিবে না!” হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ঃ মুশরিকগণ সেদিন দেখিবে যে, আল্লাহ তা'আলা শুধু মুসলিমকেই ক্ষমা করিতেছেন এবং মুসলিমের গুনাহ যত বড়ই হউক না কেন, আল্লাহ্র নিকট উহা ক্ষমার অযোগ্য নহে। পক্ষান্তরে তিনি শিরকের গুনাহ ক্ষমা করিতেছেন না । তখন তাহারা ক্ষমা পাইবার আশায় বলিবে £ আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা মুশরিক ছিলাম না। অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের মুখ বন্ধ করিয়া দিবেন আর তাহাদের হস্ত ও তাহাদের পদগুলি তাহারা যাহা করিয়াছে তাহা বলিয়া দিবে । এই সময় কাফিরগণ কামনা করিবে, যদি তাহাদিগকে মাটিতে মিশাইয়া দেওয়া হইত! কেননা তাহারা আল্লাহর নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না। যাহৃ্‌হাক (র) হইতে জুআইবির (র) বর্ণনা করিয়াছেন ৪ একদা নাফি ইব্নুল আযরাক (র) হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আগমন করিয়া বলিল, হে ইব্‌ন আব্বাস! কুরআন মাজীদের এক আয়াত হইতেছে এই $ SLE Vo nN bg Sos HULL pany NIA SON MS . Ls অথচ অন্য আয়াত হইতেছে এই $ SEs ESC LE) ally এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্যের পথ কি? হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ৪ আমার মনে হয়, তুমি নিজের সহচরদের নিকট হইতে আসিয়াছে। আর তাহাদিগকে বলিয়া আসিয়াছ যে, কুরআন মাজীদের প্রস্পর-বিরোধী বলিয়া প্রতীয়মান আয়াতসমূহ ইব্‌ন আব্বাসের সম্মুখে উপস্থাপন করিব। তোমার বন্ধুদের নিকট গিয়া বলিবে, কিয়ামতের দিনে আল্লাহ তা'আলা সকল মানুষকে একস্থানে একত্রিত করিবেন। তখন মুশরিকগণ পরস্পর বলাবলি করিবে, আল্লাহ তাওহীদবাদী ব্যতীত অন্য কাহারও নিকট হইতে কোন কিছু গ্রহণ করিবেন না। অতএব আস, আমরা নিজেদের শিরকের বিষয়টি অস্বীকার করি । অতঃপর আল্লাহ তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা বলিবে £ঃ Cis BSC al তৎপর আল্লাহ তা'আলা তাহাদের মুখ বন্ধ করিয়া দিবেন এবং তাহাদের অঙ্গ-প্রত্যঙ্গকে কথা বলিতে নির্দেশ দিবেন। তাহাদের অঙ্গ-প্রত্যঙ্গ তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিবে যে, কাছীর-_-৩/১৩

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।