তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৯৪ তাফসীরে ইব্ন কাছীর GYAN US soll tl Uo অতঃপর আল্লাহ তা'আলা কিয়ামতের দিনের ভয়াবহতা এবং উহার ভীষণতম পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করিতে গিয়া বলিতেছেন যে, পুনরুথান দিবসে যখন তিনি প্রত্যেক জাতির মধ্য হইতে সাক্ষ্যদাতা হিসাবে উহার নিকট প্রেরিত নবীকে উপস্থিত করিবেন, তখন কি ভীষণ ও ভয়াবহ অবস্থাই না সমুপস্থিত হইবে ! অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ EG SG Ln CES ns UY os aH Spy ‘আর পৃথিবী উহার প্রতিপালক প্রভুর আলোকে আলোকিত হইয়া যাইবে, আমলনামা বা কার্যবিবরণী সম্মুখে স্থাপন করা হইবে এবং নবীগণ ও (অন্যান্য) সাক্ষ্যদাতাদিগকে উপস্থাপন করা হইবে ৷’ তিনি আরো বলিয়াছেন ৪ ‘সেই দিনকে স্মরণ কর, যেদিন আমি প্রত্যেক জাতির মধ্য হইতে তাহাদের সম্বন্ধে একজন সাক্ষ্যদাতাকে তাহাদের নিকট প্রেরণ করিব ৷’ ইমাম বুখারী (র) ...... হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্ন মাসউদ (রা) বলেন £ একদা 'রাসূলুল্লাহ (সা) আমাকে বলিলেন £ আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাও। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে তিলাওয়াত করিয়া শুনাইব ? অথচ উহা আপনারই উপর অবতীর্ণ হইয়াছে! তিনি বলিলেন, হ্যা, তুমিই শুনাও। অপরের মুখে উহা শুনিতে আমার ভাল লাগে । আমি সূরা নিসা পড়িতে পড়িতে এই আয়াতে পৌছিলাম ৪ ‘আর তখন কিরূপ হইবে, যখন প্রত্যেক জাতি হইতে আমি একজন সাক্ষ্যদাতা উপস্থিত করিব এবং তোমাকে তাহাদের সাক্ষ্যদাতা স্বরূপ উপস্থাপন করিব ৷’ তখন তিনি বলিলেন ৪ এখন থামো। নবী করীম (সা)-এর চক্ষু দিয়া তখন অশ্রু বহিতেছিল। ইমাম মুসলিম (র)-ও আ'‘মাশ (র)-এর সনদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তাহাছাড়া এ হাদীসটি নবী করীম (সা)-এর ঘটনা হিসাবে নহে, বরং হযরত ইব্‌ন মাসউদের ঘটনা হিসাবে একাধিক সনদে বর্ণিত হইয়াছে। এই সকল সনদ অনুযায়ী উক্ত হাদীসটি হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর সহিত সম্পর্কিত । ইমাম আহমদ (র) উক্ত হাদীস আবৃ-হাইয়ান ও আবু রাযীন (র) প্রমুখ রাবীর সনদে হযরত ইবন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিম (র) ......মুহাম্মদ ইব্‌ন ফাযালা আল-আনসারী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মুহাম্মাদ (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) বনু যাফর গোত্রের নিকট গমন করিলেন। হযরত ইব্ন মাসউদ (রা) ও হযরত

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।