তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৯২ তাফসীরে ইব্ন কাছীর তবে, দোযখ হইতে কখনো তাহাকে মুক্তি দেওয়া হইবে না। নিম্নের সহীহ হাদীসটিকৈ কেহ কেহ উপরিউক্ত অভিমতের সমর্থনে পেশ করেন ৪ একদা হযরত আব্বাস (রা) মহানবী (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! আপনার পিতৃব্য আবূ তালিব আপনার পৃষ্ঠপোষকতা করিতেন এবং আপনাকে সাহায্য করিতেন । আপনি কি তাহার কোন উপকার করিতে পারিয়াছেন ? আল্লাহর রাসূল বলিলেন ৪ হ্যা । তিনি সামান্য আগুনের মধ্যে আছেন। আমি তাহার কোন উপকার করিতে না পারিলে তিনি দোযখের নিম্নতম স্তরে থাকিতেন। কাফিরের সৎকার্য যে আখিরাতে তাহার কোনরূপ উপকার সাধন করিতে পারে, এইরূপ সুযোগ সম্ভবত শুধু আবূ তালিবের ক্ষেত্রে সীমাবদ্ধ । অন্য কোন কফিরকে তাহার সৎকার্য কিয়ামতে কোন উপকার প্রদান করিতে পারিবে না । কারণ সহীহ হাদীসে কিয়ামতের দিনে কাফিরের কোন নেকী না থাকিবার কথাই বর্ণিত. হইয়াছে। ইমাম আবূ দাউদ আত-তায়ালিসী (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন ৪ নিশ্চয়ই আল্লাহ মু’মিনের প্রতি অবিচার করেন না। তাহার সৎকর্যের প্রতিদানে দুনিয়াতে তাহাকে রিয্‌ক দেওয়া হয়। অতঃপর উহারই প্রতিদানে আখিরাতে তাহাকে পুরস্কার প্রদান করা হইবে। পক্ষান্তরে কাফিরকে তাহার সৎকার্যের প্রতিদানে ইহজগতে আহার প্রদান করা হয়; পরকালে তাহার নিকট কোন সৎকার্য থাকিবে না ইমাম আবু দাউদ তায়ালিসী (র) তাহার ‘মুসনাদ’-এ উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ‘আর নিজের নিকট হইতে বিপুল পুরস্কার প্রদান করিবেন।’ এই আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা (রা), ইকরামা, সাঈদ ইব্ন জুবায়র, হাসান, কাতাদা ও যাহহাক (র) বলেন ৪ উলান যহত হত জত গদা করছেন, আমরাজায়াদ ত সলায় মরু তাহার সন্তোষ ও জার্নাত প্রার্থনা করি। ইমাম আহমদ (র)...... আতি৷ উৰয় তে বণনা রিযাযে আাব জার উ্যা বলেন ঃ একদা হযরত আবু হুরায়রা (রা) হইতে আমার নিকট এই বর্ণনাটি পৌছিল যে, তিনি বলিয়াছেন, আমার নিকট এরূপ বর্ণনা পৌছিয়াছে যে, আল্লাহ তা'আলা মুমিন বান্দাকে তাহার একটি নেককাজের পরিবর্তে দশ লক্ষ নেকী প্রদান করেন। আবূ উসমান বলেন, আমি ভাবিলাম, অন্য যে কোন ব্যক্তি অপেক্ষা আমি হযরত আবু হুরায়রা (রা)-এর অধিকতর সাহচর্য লাভ করিয়াছি। তাহার নিকট হইতে তো এই হাদীস শুনি নাই । অতঃপর আমি তাহার সহিত সাক্ষাত করিতে গেলাম । জানিতে পারিলাম, তিনি হজ্জে গমন করিয়াছেন। হাদীসটি যাচাই করিবার উদ্দেশ্যে আমিও হজ্জে গমন করিলাম । হযরত আবূ হুরায়রা (রা)-এর সহিত সাক্ষাত করিয়া জিজ্ঞাসা করিলাম, বসরার অধিবাসীগণ আপনার নিকট হইতে যে হাদীসটি বর্ণনা করে, উহা কি সত্য ? তিনি জিজ্ঞাসা করিলেন, কি সেই হাদীসটি ? আমি বলিলাম, তাহারা বলে যে, আপনি বলিয়া বেড়ান, নিশ্চয়ই আল্লাহ একটি নেকীকে বৃদ্ধি করিয়া দশ লক্ষ নেকীতে পরিণত করিয়া দেন। তিনি বলিলেন, হে আবূ উসমান! ইহাতে আশ্চর্যাত্বিত হইতেছে ? অথচ আল্লাহ বলেন ৪ ECC ies

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।