তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮ “আল্লামা হাফিয ইব্‌ন কাছীর ছিলেন মুহাদ্দিসগণের ভ্রসাস্থল, ইতিহাসকারদের অবলম্বন ও তাফসীরকারদের গৌরবোর্ৃত পতাকা ৷” ‘হাফিয ইব্‌ন হাজার আসকালানী বলেন ৪ “হাদীসের মতন ও রিজালশাস্ত্রের পঠন ও অধ্যয়নে তিনি অহর্নিশ মশগুল থাকিতেন। তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত রসিকতাপ্রিয় ব্যক্তি । জীবদ্দশায়ই তাহার গ্রন্থরাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।” মোটকথা, ইমাম ইব্‌ন কাছীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িত্ে তাহার সমগ্র জীবন নিয়োজিত করেন। তাহার মহামান্য ওস্তাদ আল্লামা হাফিয শামসুদ্দীন যাহাবীর ইন্তিকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার দায়িত্‌ পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহেযগার ও ইবাদতগুযার ছিলেন। ঘন্টার পর ঘন্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুল্ল, সদালাপী ও সচ্চরিত্র ব্যক্তি । আলাপ-আলোচনায় তিনি মূল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন । হাফিয ইব্‌ন হাজার আসকালানী তাহাকে ‘উত্তম রসিক’ বলিয়া আখ্যায়িত করেন। আল্লামা ইমাম ইব্‌ন তায়মিয়ার শাগরিদ হওয়ায় এবং দীর্ঘদিনের সান্নিধ্যের কারণে ইমাম ইব্‌ন কাছীর মাসআলা-মাসাইলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তাহারই অনুসারী ছিলেন। এমনকি তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন। ফলে তাহাকেও ভীষণ বিপদ ও কঠিন নির্যাতনের শিকার হইতে হয় । অপরিসীম অধ্যয়নের কারণে শেষ বয়সে তিনি অন্ধ হইয়া পড়েন । অতঃপর ৭৭৪ হিজরী মুতাবিক ১৩৭২ খ্রিস্টাব্দের ২৬ শে শাবান, বৃহস্পতিবার তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদ্দান আবদুর রহমান আল- কারশী ও বদরন্দ্দীন আবুল বাকা মুহাম্মাদ আল-কারশী জ্ঞানের ক্ষেত্রে মুসলিম জাহানে যথেষ্ট নিম্নে প্রদত্ত হইল ঃ ১. আত-তাকমিলাতু ফী মা’রিফাতিস-সিকাতি ওয়ায-যুআফা ওয়াল-মাজাহিল £ ইহা রিজালশান্তরের (বর্ণনাকারী-বিশ্লেষণ) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ ৷ গ্রন্থখানি পাচ খণ্ডে সমাপ্ত হইয়াছে। এই গ্রন্থে আবদুর রহমান মিযযীর ‘তাহযীবুল কামাল’ ও শামসুদ্দীন যাহাবীর ‘মীযানুল ই‘তিদাল’ গ্রন্থের সমন্বয় ঘটিয়াছে। ২. আল হাদয়্য ওয়াস-সুনানু ফী আহাদীসিল মাসানীদে ওয়াস-সুনান £ গ্রন্থখানি ‘জামিউল মাসনীদ’ নামে খ্যাত । এই গ্রন্থে মুসনাদে আহমদ ইবৃন হাম্বল, মুসনাদে বাযযার, মুসনাদে আবূ ইয়ালা, মুসনাদে ইব্‌ন আবি শায়বা ও সিহাহ সিত্তার রিওয়ায়াতসমূহ বিভিন্ন অধ্যায়ে ও পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে। ৩. মানাকিবুশ শাফিঈ ঃ এই গ্রন্থে ইমাম শাফিঈ (র)-এর জীবনালেখ্য ও কর্মধারা বর্ণিত হইয়াছে।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।