তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮৬ তাফসীরে ইব্ন কাছীর ইব্‌নে আবু হাতিম (র).......বনু হুজাইম গোত্রের জনৈক সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত অজ্ঞাতনামা সাহাবী (রা) বলেন £ একদা আমি নবী করীম (সা)-এর নিকট নিবেদন করিলাম, হে আল্লাহর রাসূল । আমাকে উপদেশ দিন। তিনি ইরশাদ করিলেন ঃ সাবধান ! পরিধেয় বস্তুকে টাখনুর নিম্নে ছাড়িয়া দিও না । কারণ, টাখনুর নিম্নে পরিধেয় বস্তুকে ছাড়িয়া দেওয়া দাম্ভিকতা, আর আল্লাহ দাম্তিককে ভালবাসেন না। oe ASIC GTEGS J EIG A OIAGS GIG Gif OV) 6 CUS CIES + 2G IS BU GE II LONE CHAOS CNG (OA) AMBIT NBS IIS BUSI rel CG ry) ৩৭. “যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় ও আল্লাহ নিজ অনুগ্হে তাহাদিগকে যাহা দিয়াছেন, তাহা গোপন করে, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন না । সত্য প্রত্যাখ্যানকারীদের জন্যে লাঞ্চনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।” ৩৮. “এবং যাহারা মানুষকে দেখাইবার জন্যে তাহাদের ধন-সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষদিনে বিশ্বাস করে না, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন না; এবং শয়তান কাহারও সঙ্গী হইলে সেই সঙ্গী কতই মন্দ !” ৩৯. “তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদিগকে যাহা প্রদান করিয়াছেন, তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত? আল্লাহ তাহাদিগকে ভালভাবে জানেন” তাফসীর ঃ পূর্ব আয়াতে উল্লেখিত অহংকারী ও দাম্ভিক ব্যক্তিদের অহংকার ও দম্তের আনুসংগিক বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়া আল্লাহ তা'আলা বলিতেছেন, অহংকারী ও দাম্ভিক ব্যক্তি হইতেছে সেই সকল লোক, যাহারা পূর্ব আয়াতে উল্লেখিত মাতাপিতার প্রতি সদাচার ও অন্যান্য সৎকার্যে সম্পদ ব্যয় করিতে কার্পণ্য করে এবং স্বীয় সম্পদে নিহিত আল্লাহর হক তাহাকে প্রদান করে না। অধিকস্তু অপর মানুষকে কৃপণতার আদেশ দেয়। কৃপণতা সম্পর্কে হাদীসে আসিয়াছে যে, কৃপণতা হইতে অধিকতর মারাত্মক রোগ আর আছে কি? অনুরূপভাবে নবী করীম (সা) অন্যত্র বলিয়াছেন ৪ সাবধান! কৃপণতা হইতে দূরে থাকো। কারণ, উহা তোমাদের পূর্ববর্তী লোকদিগকে ধ্বংস করিয়া দিয়াছে। উহা তাহাদিগকে রক্ত-সম্পর্ক ছিন্ন করিতে বলিয়াছে আর তাহারা উহা করিয়াছে। উহা তাহাদিগকে অন্যায়- অনাচার করিতে নির্দেশ দিয়াছে আর তাহারা অন্যায়-অনাচার করিয়াছে।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।