Contents ৭ মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সেরা মুহাদ্দিস, মুফাসসির ও 'ফকীহবৃন্দের নিকট হতে বিপুল অনুসন্ধিৎসা ও এঁকান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র মুসলিম জাহানের অপ্রতিদ্বন্ববরী ইমামের গৌরবময় আসনে অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, ফিকহ ছাড়াও তিনি আরবী ভাষা-সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা অর্জন করেন। এক কথায় উপরোক্ত পাচটি বিষয়ে সমানে পারদর্শিতার ক্ষেত্রে তাহার সমকক্ষ ব্যক্তিত্ব খুবই বিরল । হাদীসশাস্তরে তো তিনি ‘হাফিযুল হাদীস’-এর মর্যাদায় ভূষিত হইয়াছিলেন.। তেমনি আরবী ভাষায় তিনি ছিলেন একজন খ্যাতিমান কবি। ইমাম ইব্ন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উঁচু ধারণা পোষণ করিতেন । তাহাদের কয়েকজনের অভিমত নিঙ্নে প্রদত্ত হইল । , আল্লামা হাফিয জালালুদ্দীন সুয়ৃতী বলেন ৪ তাজ্য জললমন নযা দায় দিল তহবিল লরি ব্যুৎপত্তি ও অশেষ পারদর্শিতা অর্জন করেন।” প্রখ্যাত ইতিহাসকার আল্লামা আবুল মাহাসীন জামালু্দীন ইউসুফ বলেনঃ “হাদীস, তাফসীর, ফিকহ, আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ পাণ্ডিত্য ছিল ।” হাফিয আবুল মাহাসিন হুসায়নী দামেশকী বলেন $ “ফিকহশান্ত্ৰ, তাফসীর, সত ও ৰা Ao ও হাদীস শাস্ত্রের (রিজাল' ও.‘ইলাল’ প্রসঙ্গে তীহার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত সুতীস্ম্ম ও সুগভীর ।” হাফিয যয়নুদ্দান ইরাকী বলেন ৪ হাদীসের ‘মতন’ ও ইতিহাসশাস্তরে সবচাইতে প্রজ্ঞাবান ব্যক্তি হইলেন ইমাম ইব্ন কাছীর ৷” শায়খ মুহাম্মদ আবদুর রাযযাক হামযা বলেন $ “ইমাম ইব্ন কাছীর সমগ্র জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন। এই জ্ঞানার্জন ও গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন৷” হাফিয শামসুদ্দীন যাহাবী বলেন ৪ “ইমাম ইব্ন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকহান্তবিদ, তাফসীর ও বিজ্ঞানশাস্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন। হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল অপরিমেয় ৷” হাফিয হুসায়নী বলেন £ “তিনি হাদীসের অনন্য হাফিয, প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগ্থী "ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।” আল্লামা শায়খ ইবনুল ইমাদ হাম্বলী বলেন ৪ “ইমাম ইব্ন কাছীর হাদীসের শ্রেষ্ঠতম হাফিয ছিলেন।” হাফিয ইব্ন হুজায়ী বলেন ৪ “আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতন স্মৃতিস্থকরণে, রিজাল শাস্তরজ্ঞানে ও হাদীসের শুদ্ধাশুদ্ধি নিরূপণে সর্বাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন।”
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।