Contents সূরা নিসা ৮১ প্রতিবেশীর ঘরে চুরি করিবার চাইতে অপ্রতিবেশীর দশটি ঘরে চুরি করা নিশ্চয়ই মানুষের জন্য ক্ষুদ্বতর পাপের কাজ । উক্ত হাদীস শুধু ইমাম আহমদ বৰ্ণনা করিয়াছেন। বুখারী ও মুসলিমে হযরত ইব্ন মাসউদ (রা) হইতে উক্ত হাদীসের সমর্থনসূচক নিম্নোক্ত হাদীসটি বর্ণিত হইয়াছে ৪ হযরত ইব্ন মাসউদ (রা) বলেন, একদা আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ! জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ জঘন্যতম গুনাহ এই যে, আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়াছেন, অথচ তাহার সহিত কাহাকেও শরীক ঠাওরাইবে। আমি আরয করিলাম, অতঃপর জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ অতঃপর জঘন্যতম গুনাহ এই যে, তোমার সন্তান তোমার খাদ্যে ভাগ বসাইবে এই ভয়ে তুমি তাহাকে হত্যা করিবে । আমি আরয করিলাম, অতঃপর জঘন্যতম গুনাহ কোনটি ? রাসুলুল্লাহ (সা) বলিলেন £ অতঃপর জঘন্যতম গুনাহ এই যে, স্বীয় প্রতিবেশীর স্ত্রীর সহিত ব্যাভিচার করিবে। ষষ্ঠ হাদীস ইমাম আহমদ (র).......জনৈক আনসার সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত আনসার সাহাবী বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা)-এর সহিত সাক্ষাত করিবার উদ্দেশ্যে আমি বাড়ি হইতে বাহির হইলাম । দেখিলাম, রাসূলুল্লাহ (সা) একস্থানে দন্ডায়মান রহিয়াছেন। তাহার সহিত একটি লোক তাঁহার দিকে মুখ করিয়া দীড়াইয়া রহিয়াছে। আমি ভাবিলাম, উভয়ের মধ্যে হয়ত কোন জরুরী আলাপ হইতেছে । রাসূলুল্লাহ (সা) এত দীর্ঘক্ষণ দাড়াইয়া রহিলেন যে, তাহার ক্লান্তির জন্যে আমি উদ্বিগু হইয়া পড়িলাম । তিনি ফিরিয়া আসিলে আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ! সেই ব্যক্তি আপনার সহিত এত দীর্ঘক্ষণ দাড়াইয়া রহিয়াছিল যে, আপনার ক্লান্তির জন্য আমি উদ্বিগ্ন হইয়া পড়িয়াছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন $ তুমি কি তাহাকে দেখিয়াছ ? আমি আরয করিলাম ৪ হ্যা । তিনি পুনরায় আমাকে জিজ্ঞাসা করিলেন ৪ তিনি কে তাহা কি তুমি জানো ? আমি আরয করিলাম, না। তিনি বলিলেন ঃ তিনি হইতেছেন হযরত জিবরাঈল (আ)। তিনি প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করিবার বিষয়ে আমাকে এইরূপে তাকীদ দিতেছিলেন যে, আমার মনে ধারণা জন্মিয়াছিল, শীঘ্রই তিনি প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন । অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তুমি তাহাকে সালাম দিলে তিনি নিশ্চয়ই তোমার সালামের উত্তর দিতেন। সপ্তম হাদীস __ আবদ্ ইব্ন হুমাইদ (র).......হযরত জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন ৪ একদা মদীনার শহরতলী হইতে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আগমন করিল। রসূলুল্লাহ (সা) ও জিবরাঈল (আ) তখন জানাযার নামায পড়িবার স্থানে নামায আদায় করিতেছিলেন। রাসূলুল্লাহ (সা) সেখানে হইতে ফিরিয়া আসিলে লোকটি আরয করিল, ইয়া রাসূলাল্লাহ! যে লোকটিকে আপনার সহিত নামায পড়িতে দেখিলাম, তিনি কে ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তুমি কি তাহাকে দেখিয়াছ ? লোকটি বলিল, হ্যা । রাসূলুল্লাহ বলিলেন £ তুমি অনেক কল্যাণের বিষয় দেখিয়াছ। ইনি জিবরাঈল ৷ প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করিবার কাছীর--৩/১১
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।