Contents a তাফসীরে ইবন কাছীর HL ELAN EEDIBESIIAMN IAS (MV FAIL 3 HI LIN LAN SS 1G GT SN SLES SIEBL LE L235 MOLALLA YY" ৩৬. “আর তোমরা আল্লাহর ইবাদত করিবে ও কোন কিছুকে তাহার শরীক করিবে না; এবং পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুূক্ত দাসদাসীদের প্রতি সদ্্যবহার করিবে। যে দাম্ভিক ও আত্মগবীঁ, নিশ্চয়ই আল্লাহ তাহাকে ভালবাসেন না৷” তাফসীর $ আল্লাহ তা'আলা মানুষকে তাহার ইবাদত করিতে নির্দেশ দিয়েছেন এবং তাহার সহিত কোন কিছুকে শরীক বানাইতে নিষেধ করিতেছেন। কারণ তিনিই সৃষ্টিকর্তা, রিযিকদাতা এবং সর্বাবস্থায় সর্বদা স্বীয় সৃষ্টির প্রতি কৃপা প্রদর্শনকারী। অতএব মানুষের পক্ষে ইহাই সমীচীন ও যুক্তিসংগত যে, সে একমাত্ৰ তাহারই ইবাদত করিবে এবং তাহার সৃষ্টির কোন কিছুকে তাহার সহিত শরীক বানাইবে না। এইরূপে হাদীসে আসিয়াছে যে, একদা রাসূলুল্লাহ (সা) হযরত মুআয ইবনে জাবাল (রা)-কে জিজ্ঞাসা করিলেন $ বান্দার নিকট আল্লাহ্র হক ও প্রাপ্য কি কি তাহা কি জান ? হযরত মুআয (রা) আরয করিলেন, আল্লাহ ও তাহার রাসূলই এতদসম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী । রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ উহা এই যে, তাহার ইবাদত করিবে এবং কোন কিছুকে তাহার সহিতে শরীক ঠাওরাইবে না। অতঃপর রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন $ বান্দা যখন তাহার উক্ত কর্তব্য পালন করে, তখন আল্লাহর নিকট বান্দার হক ও প্রাপ্য কি হয় তাহা জান কি? উহা এই যে, আল্লাহ তাহাকে আযাব দিবেন না! ঠাওরাইতে নিষেধ করিবার পর আয়াতের 5১4২! ১১৩1,1.5 অংশে আল্লাহ তা‘আলা ম্তাপিতার প্রতি সদাচার ও সদ্ব্যবহার করিতে নির্দেশ দিয়েছেন। কারণ অনস্তিত্বের অবস্থা হইতে মানুষকে অস্তিত্বের অবস্থায় আনিতে আল্লাহ তা'আলা তাহার মাতাপিতাকে. মাধ্যম বানাইয়াছেন। কুরআন মজীদে আল্লাহ তা'আলা একাধিক স্থানে মানুষের কর্তব্য হিসাবে আল্লাহ তা'আলার ইবাদত এবং মাতাপিতার প্রতি সদাচার এই দুইটি বিষয়কে একত্রে উল্লেখ করিয়াছেন। যেরূপ তিনি অন্যত্র বলিয়াছেন ৪ Ts dl fl ‘আমার প্রতি এবং স্বীয় মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও ৷’ অনুরূপভাবে অন্যত্র বলিয়াছেন $ fe HO FC EY EE iF ORE LC SES ‘আর তোমার প্রতিপালক প্রভু নির্দেশ দিয়াছেন যে, শুধু তাহার ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না। আর মাতাপিতার প্রতি সদাচার কর’
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।