তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর জিজ্ঞাসা করিলেন, উতবা ইব্‌ন রবীআ ও শায়বা ইব্‌ন রবীআ (মৃতুর পর) কোথায় অবস্থান করিতেছে ? আকীল উত্তর করিলেন, (তাহারা) তোমার বামদিকে দোযখে অবস্থান করিতেছে । ইহাতে ফাতিমা রাগান্বিত হইয়া নিজের ঘরে প্রবেশ করিয়া স্বীয় পরিধেয় ঠিক করিয়া পরিধান করিলেন (এবং আকীলকে স্বীয় সংগ হইতে বঞ্চিত করিলেন) । একদা ফাতিমা হযরত উসমান (রা)-এর নিকট আসিয়া ঘটনা বিবৃত করিলেন। ইহা শুনিয়া হযরত উসমান (রা) হাসিলেন। তিনি হযরত ইব্‌ন আব্বাস (রা) ও হযরত মুআবিয়া (রা)-কে সালিস নিযুক্ত করিয়া তাহাদের নিকট পাঠাইলেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, ‘আমি নিশ্চয়ই উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাইব ৷’ হযরত মুআবিয়া (রা) বলিলেন, ‘আবদূ মান্নাফ’-এর বংশধরদের মধ্যকার দুই ব্যক্তির মধ্যে আমি কিছুতেই বিচ্ছেদ ঘটাইব না ৷ অতঃপর তাহারা দম্পতিটির নিকট আগমন করিলেন। দেখিলেন, ঘরের দরজা বন্ধ এবং তাহারা উভয়ে ঘরের মধ্যে রহিয়াছেন। ইহাতে হযরত ইবৃন আব্বাস (রা) ও হযরত মুআবিয়া (রা) ফিরিয়া গেলেন । আবদুর রাযযাক (র)......উবায়দা হইতে বর্ণনা করিয়াছেন যে, উবায়দা বলেন £ একদা আমি হযরত আলী (রা)-এর খিদমতে উপস্থিত ছিলাম । এমন সময়ে তাহার নিকট একটি মহিলা ও তাহার স্বামী আগমন করিল । প্রত্যেকের সঙ্গে একদল লোক ছিল। প্রত্যেক পক্ষের লোকজন একজন করিয়া সালিস মনোনীত করিল । হযরত আলী (রা) সালিসদ্বয়ের নিকট জিজ্ঞাসা করিলেন, তোমাদের উপর কি দায়িত্ব অর্পিত হইয়াছে তাহা কি তোমরা বুঝিতেছ ? তোমাদের দায়িত্‌ এই যে, তোমরা উভয়ের মধ্যে মিলন ঘটানো যথাযথ মনে করিলে তাহাই করিবে । তখন মহিলাটি বলিল, আল্লাহর কিতাব আমার পক্ষে বা বিপক্ষে যে ফায়সালাই দিক, আমি উহাতেই সন্তুষ্ট রহিয়াছি। তদুত্তরে পুরুষটি বলিল, আমি কিন্তু বিচ্ছেদে সম্মত নহি। হযরত আলী (রা) বলিলেন, তুমি ভুল বলিয়াছ। আল্লাহ্র শপথ! আল্লাহর কিতাব তোমার পক্ষে বা বিপক্ষে যে ফায়সালাই দিক না কেন, উহাতে তোমার সন্তুষ্ট থাকিতে হইবে । ইব্‌ন আবূ হাতিম (র) উপরোক্ত হাদীস (তাহার গ্রন্থে) বর্ণনা করিয়াছেন। BSH EE হযরত আলী (রা) হইতে উপরোক্ত হাদীস উপরোক্তরূপে বর্ণনা oe SE HET TEE মিলন ও বিচ্ছেদ যে কোনটি ঘটাইবার অধিকার ও ক্ষমতাই সালিসদ্বয়ের রহিয়াছে। এমনকি ইবরাহীম নাখঙঈ (র) বলিয়াছেন যে, সালিসদ্ধয় এক তালাক, দুই তালাক অথবা তিন তালাকের মাধ্যমে যেভাবে চাহেন সেভাবে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার ক্ষমতার অধিকারী । ইমাম মালিক (র) হইতেও এইরূপ একটি অভিমত বৰ্ণিত রহিয়াছে। কিন্তু হযরত হাসান বসরী (র) বলিয়াছেন যে, সালিসদ্বয়ের মিলন ঘটাইবার অধিকার রহিয়াছে, বিচ্ছেদ ঘটাইবার অধিকার নাই । কাতাদা, যায়দ ইব্‌ন আসলাম, ইমাম আহমদ, আবূ সাওর এবং আবূ দাউদও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। নিম্নোক্ত আয়াতাংশকে তাহারা নিজেদের বক্তব্যের সমর্থনে উপস্থাপন করেন ৪ ECS Hee CE JOP ul ডলি নিব ন নতি সিল ও রি হিল অত তা তপত তে মতা মিলন ও সন্ধির ব্যবস্থা করিয়া দিবেন ৷’

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।