তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৬৫ ইমাম মুসলিম (র) ও নাসাঈ (র)...... জুবায়র ইব্‌ন মুতইম (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ (উপরোক্ত বর্ণনা) । আবু কুরাইব (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ ইসলামে কোন অংগীকার নাই । তবে অজ্ঞতার যুগের প্রত্যেক শপথকে ইসলাম আরো দৃঢ় করিয়াছে। আমাকে যদি লাল রংয়ের উট দিয়া ‘দারুন-নাদওয়ার’ শপথ ভাংগিয়া দিতে বলে, তবুও আমার দ্বারা উহা সম্ভব হইবে না। ইহা হইল ইব্ন জারীরের ভাষা ও বর্ণনা । ইব্ন জারীর (র)...... আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) বলেন £$ রসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমি বাল্যকালে মুতাইয়াবীনের অংগীকার প্রত্যক্ষ করিয়াছি। তখন আমি আমার মাতুলদের সংগে ছিলাম । এখন যদি আমাকে লাল রংগের উটও দেওয়া হয়, তবুও আমি উহা ভাংগিয়া দিতে সম্মত নহি। যুহরী (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ঃ ইসলাম কখনও পূর্বযুগের অংগীকারের উপর হস্তক্ষেপ করে না; বরং উহাকে আরো শক্তি দান করে। রাসূলুল্লাহ (সা) আরো বলিয়াছেন £ “ইসলামে কোন অংগীকার নাই৷” তবে কথা হইল, হযরত নবী (সা) কুরায়শ ও আনসারদের.মধ্যে যে সম্পর্কে স্থাপন করিয়াছেন, উহা ছিল শুধু প্রেম ও প্রীতিমূলক । ইমাম আহমদ (র)...... se Rc SRA ETE ইমাম আহমদ (র)...... কায়স ইব্‌ন আসিম (রা) হইতে বর্ণনা করেন যে, কায়স ইব্‌ন আসিম (রা) রাসূলুল্লাহ (সা)-কে অংগীকার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ঃ “জাহিলী যুগে যে সকল অংগীকার সম্পাদিত হইয়াছিল, উহা তোমরা দৃঢ়তার সহিত ধারণ করিয়া রাখিবে। তবে ইসলামে কোন শপথ নাই ।” হুশায়মের সূত্রেও আহমদ এইরূপ বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)...... উন্মে সালমা (রা) হইতে বর্ণনা করেন যে, উম্মে সালমা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “ইসলামে কোন অংগীকার নাই । তবে জাহিলিয়াতের যুগে যে সকল অংগীকার সম্পাদিত হইয়াছিল, উহার উপর ইসলাম হস্তক্ষেপ করিবে না; বরং ইসলাম উহাকে আরো দৃঢ়তা দান করিয়াছে।” কুরাইব (র)...... শু'ায়বের পিতা হইতে বর্ণনা করেন যে, শু'আয়বের পিতা বলিয়াছেন $ মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ (সা) দাড়াইয়া বলিয়াছিলেন ৪ “হে লোক সকল! ইসলাম জাহিলী যুগের অংগীকারকে বাতিল করে নাই; বরং আরো দৃঢ় করিয়াছে; তবে ইসলামে কোন অংগীকার নাই৷” ' ইমাম আহমদ (র)...... জুবায়র ইব্‌ন মুতইম (রা) হইতে বর্ণনা করেন যে, জুবায়র ইব্ন মুতইম (রা) বলেন $ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন $ SE ACE RT কাছীর-_-৩/৯

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।