Contents ৬২ তাফসীরে ইব্ন কাছীর অতঃপর তাল্লাহ তা'আলা বলেন $ Et ia Lilla scsi ‘পুরুষ যাহা অর্জন করে, সেটা তাহার অংশ এবং নারী যাহা অর্জন করে, সেটা তাহার অংশ ।' অর্থাৎ প্রত্যেককেই তাহার কার্যের প্রতিদান দেওয়া হইবে । যদি সে ভালো কাজ করে, তবে তাহাকে ভালো প্রতিদান দেওয়া হইবে আর যদি মন্দকাজ করে তবে মন্দ প্রতিদান দেওয়া হইবে । ইব্ন জারীর (র) এই অর্থ করিয়াছেন। কেহ্ বলিয়াছেন 8 ইহা দ্বারা মীরাসকে বুঝান হইয়াছে। অর্থাৎ প্রত্যেকে তাহার নির্ধারিত অংশ অনুযায়ী অংশীদার হইবে । তিরমিযী (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইহার পর আল্লাহ তা'আলা বলেন $ dS si Ll Lai ‘আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা কর!” অর্থাৎ তোমাদের একের উপরে অপরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হইয়াছে, সেই ব্যাপারে আকাঙ্কা করা হইতে বিরত থাক । কেননা উহা এমন এক বিষয় যাহা চাহিলেই পাওয়া যায় না॥ তাই উহার আক্ষেপ না করিয়া আমার অনুগ্রহ প্রার্থনা কর। কেননা আমি দাতা ও দয়াময় । তিরমিযী ও ইব্ন মারদুবিয়া (র)...... আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন £ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “তোমরা আল্লাহর অনুগ্রহের জন্য প্রার্থনা কর। কেননা আল্লাহ তা'আলা প্রার্থনা করাকে পসন্দ করেন। আর সর্বোত্তম ইবাদত হইল, প্রশস্ততার অপেক্ষায় থাকা ।” আবু নু‘আইম (র)...... নবী (সা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। আবু নু‘আইমের রিওয়ায়াতটিই বেশি শুদ্ধ বলিয়া মনে হয়। ইসরাঈল হইতে ওয়াকীর সনদে ইব্ন মারদুবিয়া উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন মারদুবিয়া (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, ‘আল্লাহ. তাহার নিকট প্রার্থনা করাকে ভালবাসেন তাই আল্লাহর নিকট তাহার বান্দাদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় এ ব্যক্তি, যে আল্লাহর প্রশস্ততা পাইতে ভালবাসে ৷' অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ | # ° / oe Z | PA + Use i aks = 2" = bh অর্থাৎ যে পার্থিব সম্পদ পাওয়ার যোগ্য তাহাকে পার্থিব সম্পদ দান করেন; যে দারিদ্র্যের যোগ্য, তাহাকে দান করেন দারিদ্য; আর যে ব্যক্তি আখিরাতের পরম সুখ ভোগের যোগ্য, তাহাকে সেই পথে চলার রাস্তা সহজ করিয়া দেন; আর যে জাহান্নামের উপযুক্ত, তাহাকে
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।