Contents ৬০ তাফসীরে ইব্ন কাছীর পরিশেষে কথা হইল, আমরা যদি এই ধরনের পাপসমূহ গণনা করিয়া দেখি, তাহা সংখ্যায় বহু হইবে৷ পরস্তু যাহারা বলিয়াছেন যে, আল্লাহ যাহা করিতে নিষেধ করিয়াছেন, তাহাই কবীরা গুনাহ, তাহাদের মতে ইহার সংখ্যা হইবে অগণিত । আল্লাহই ভাল জানেন। ft STUAES S JEN 32 So ’ x4, 4h LS ll 6-hS $ (YY) BH EEG) rs os BULES eT 5 2 03 oC ise ৩২. “আর আল্লাহ তোমাদের উপর অপরকে যে মর্যাদা দিয়াছেন, উহার আকাঙ্ক্ষী হইও না । পুরুষদের জন্য তাহাই রহিয়াছে যাহা তাহারা উপার্জন করিল এবং নারীদের জন্যও তাহাই রহিয়াছে যাহা তাহারা উপার্জন করিয়াছে এবং আল্লাহ্র কাছে মর্যাদা চাও, নিশ্চয়ই আল্লাহ সকল কিছুই জানেন ৷” তাফসীর ঃ ইমাম আহমদ (র)..... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন ৪ একবার হযরত উম্মে সালমা (রা) হযরত রাসূলুল্লাহ (সা)-কে বলিয়াছিলেন, হে আল্লাহ্র রাসূল! পুরুষরা জিহাদে অংশগ্রহণ করে, অথচ আমরা নারীরা এই পূণ্য হইতে বঞ্চিত থাকি । অনুরূপভাবে আমরা মীরাসও পুরুষদের তুলনায় অর্ধেক পাইয়া থাকি। অতঃপর তাহার উক্ত জিজ্ঞাসার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ অর্থাৎ ‘তোমরা এমন সব বিষয়ে আকাজঙ্ঞকা করিও না, যে সব বিষয়ে আল্লাহ তোমাদের একের উপরে অপরের শ্রেষ্ঠত্ দান করিয়াছেন ৷' তিরমিযী (র)...... উম্মে সালমা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর বলিয়াছেন, হাদীসটি দুর্বল । কেহ মুজাহিদ (র) হইতে এবং কেহ্ ইব্ন নাজীহ হইতেও ইহা রিওয়ায়াত করিয়াছেন। ইব্ন জারীর ও হাকিম (র)...... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন ৪ একবার উম্মে সালমা (রা) রাসুলুল্লাহ (সা)-কে বলেন, হে আল্লাহ্র রাসূল! আমরা যুদ্ধ করি না, তাই শাহাদতের মর্যাদাও পাই না। অন্যদিকে আমাদিগকে মীরাসও দেওয়া হয় অর্ধেক, এই বৈষম্য কেন ? অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল করেন। পরবর্তীতে ইহার প্রেক্ষিতে এই আয়াতটিও নাযিল করা হয় ৪ il sl 85 ba LETS ale as EnalY Ll আবদুর রাষ্যাক (র)...... মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি হইতে বর্ণনা করেন যে, মক্কার সেই ব্যক্তি বলিয়াছেন ৪ কতিপয় মহিলার আর্জির প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল হইয়াছিল ৷ তাহারা বলিয়াছেন, আহা, আমরা যদি পুরুষ হইতাম! তাহা হইলে আমরা তাহাদের মত জিহাদ করিতে পারিতাম এবং আল্লাহ্র পথে যুদ্ধ করিয়া পূণ্য লাভ করিতে পারিতাম ।
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।