তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৫৯ শাহাদাত অধ্যায়ে বলিয়াছেন যে, কবীরা গুনাহ এবং সগীরা গুনাহসমূহের মধ্যে পার্থক্য নির্ণয়ের ব্যাপারে সাহাবা এবং তাহাদের পরবর্তী মনিষীদের মধ্যেও মতভেদ রহিয়াছে। যেমন ৪ একদল সাহাবা বলিয়াছেন ৪ কবীরা গুনাহ হইল সেইগুলি, যাহার ব্যাপারে শরী'আতের শাস্তি নির্ধারিত রহিয়াছে। একদল বলিয়াছেন $ যে পাপের ব্যাপারে কুরআন ও হাদীসে কঠিন ভীতি প্রদর্শন কর! হইয়াছে, উহা হইল কবীরা গুনাহ । ইমামুল হারামাইন (র) বলিয়াছেন ৪ যে কাজ দীনদারী ত্রাস করিয়া পাপের স্পৃহা যোগায়, উহা হইল কবীরা গুনাহ । কাযী আবূ সাঈদ হারবী (র) বলেন ঃ কুরআন দ্বারা যহার অবৈধতা প্রমাণিত হয় এবং যে সকল অপরাধে শাস্তি নির্ধারিত হইয়াছে, যথা হত্যা ইত্যাদি করা! অনুরূপভাবে যে কোন ফরয তরক করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা শপথ করাও কবীরা গুনাহ । কাযী রুইয়ানী (র) ব্যাখ্যা সহকারে বলেন ৪ কবীরা গুনাহ হইলে সাতটি । যথা, হত্যাকার্য সংঘটিত করা, ব্যভিচার করা, সমকামে লিপ্ত হওয়া, মদ্যপান করা, চুরি করা, জবর দখল করা এবং মিথ্যা অপবাদ. আরোপ করা । আর মিথ্যা সাক্ষী দেওয়াও ইহার অন্তর্ভুক্ত । সাহিবুল ইদ্দাহ ইহার ব্যাখ্যা করিয়া বলেন ৪ কবীরা গুনাহ হইল, সুদ খাওয়া, ওযর ব্যতীত রমযান মাসে দিনের বেলায় পানাহার করা, মিথ্যা শপথ করা, অকারণে আত্মীয়তা ছিন্ন করা, পিতামাতার অবাধ্য হওয়া, যুদ্ধক্ষেত্ৰ হইতে পলায়ন করা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, মাপের মধ্যে হেরফের করা, ওয়াক্ত হওয়ার পূর্বে নামায আদায় করা, ওযর ব্যতীত নামায বিলম্বে আদায় করা, অন্যায়ভাবে কোন মুসলমানকে মারধর করা, ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি মিথ্যারোপ করা, সাহাবীদের সমালোচনা করা, ওযর ব্যতীত সাক্ষ্য গোপন করা, ঘুষ খরহণ করা, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করা, পদের লোভে বাদশাহর নিকট কাহারো নিন্দা করা, যাকাত দিতে অস্বীকার করা, শক্তি-সামর্থ্য অনুযায়ী সৎকাজের আদেশ দান ও অসৎ কাজ হইতে বিরত রাখার চেষ্টা না করা, কুরআন হিফয করিয়া তাহা ভুলিয়া যাওয়া, কোন পশুকে আগুনে পোড়াইয়া মারা, ওযর ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীকে মিলনে বাধা দান করা, আল্লাহ্‌র রহমত হইতে নিরাশ হওয়া, আল্লাহ্র মকর বা ফন্দী হইতে নিশ্চিন্ত থাকা, আলিম অর্থাৎ কুরআনের বাহক ও প্রচারকদের ক্ষতি সাধন করা, যিহার করা এবং ওযর ব্যতীত মৃত জন্তু ও শূকরের মাংস ভক্ষণ করা । তবে অত্যন্ত প্রয়োজনবশে মৃত জন্তু বা শুকরের মাং খাওয়া অন্য কথা । রাফিঈ (র) বলেন ৪ ইহার দুই-একটা ব্যাপারে নীরবতা অবলম্বন করা উচিত । আমি ইব্ন কাছীর বলিতেছি £ কবীরা গুনাহর উপরে বহু মনীষী বহু পুস্তক রচনা করিয়াছেন। তাহাদের মধ্যে আমার উস্তাদ হাফিয আবূ আবদুল্লাহ্‌ যাহবী একখানা পুস্তকে কবীরা গুনাহ সত্তরটি বলিয়া উল্লেখ করিয়াছেন। কেহ বলিয়াছেন ৪ কবীরা গুনাহ হইল সেইগুলি, যেগুলির ব্যাপারে রাসূলুল্লাহ (সা) দোযখের ভীতি প্রদর্শন করিয়াছেন। ইহা ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলিয়াছেন।

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।