Contents ৫্ডে তাফসীরে ইব্ন কাছীর EE ULES HEE EC HEC এই আয়াতাংশের মর্মার্থে ইব্ন আব্বাস (রা) বলেন $ যে কাজ সম্পর্কে আল্লাহ দোযখের আযাব এবং বিভিন্ন শাস্তি ও অভিশাপের ভীতি প্রদর্শন করিয়াছেন, উহাই হইল কবীরা গুনাহ । ইব্ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন আবূ হাতিম (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন $ যে সব কাজ সম্পর্কে আল্লাহ তা'আলা দোযখের ভীতি প্রদর্শন করিয়াছেন, সেই সমস্ত কাজই হইল কবীরা গুনাহ । সাঈদ ইব্ন যুবায়র এবং হাসান বসরীও এইরূপ বলিয়াছেন। ইব্ন জারীর (র)...... মুহাম্মদ ইব্ন সীরীন (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্ন সীরীন (র) বলেন ৪ আমি জানিতে পারিয়াছি যে, ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন, আল্লাহ তা‘আলা যাহা করিতে নিষেধ করিয়াছেন উহা করাই হইল কবীরা গুনাহ । তবে কেহ বলিয়াছেন, এই বর্ণনাটিতে সন্দেহ রহিয়াছে। আহমদ ইব্ন হাযিম (র)...... আবুল ওয়ালীদ (র) হইতে বর্ণনা করেন যে, আবূল ওয়ালীদ (র) বলেন ঃ আমি ইব্ন আব্বাস (রা)-এর নিকট কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, যাহা করিলে আল্লাহ্র অবাধ্যতা প্রকাশ পায়, উহাই কবীরা গুনাহ । তাবিঈগণের অভিমত ইব্ন জারীর (র)...... মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ (র) বলেন ৪ আমি উবায়দা (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, কবীরা গুনাহ কি কি? তিনি বলিলেন, আল্লাহর সংগে শরীক করা, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা, যুদ্ধক্ষেত্ৰ হইতে পলায়ন করা; ইয়াতীমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, কাহারো প্রতি অপবাদ আরোপ করা এবং হিজরতের পরে স্বদেশে পুনঃ প্রত্যাবর্তন করা । ইব্ন আউন (র) বলেন £ আমি মুহাম্মদ (র)-কে জিজ্ঞাসা করিলাম যে, যাদু করাও কি কবীরা গুনাহ ? তিনি বলেন, ইহা অপবাদ আরোপ করার চেয়েও জঘন্যতম অপরাধ । ইব্ন জারীর (র)...... উবায়দ ইব্ন উমায়র (র) হইতে বর্ণনা করেন যে, উবায়দ ইব্ন উমায়র (র) বলেন ৪ কবীরা গুনাহ সাতটি বটে, তবে কুরআনে যাহা কবীরা বলিয়া উল্লেখিত, কেবল উহাই । যেমন ৪ আল্লাহ শিরক সম্বন্ধে বলিয়াছেন $ le LL Cn ECE UU অর্থাৎ “যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক করিল, সে যেন আকাশ হইতে পড়িয়া গেল। অতএব হয়ত পাখি তআহাকে ছোঁ মারিয়া নিয়া যাইবে অথবা হাওয়া তাহাকে কোথাও নিক্ষেপ করিবে।” ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা সম্পর্কে তিনি বলিয়াছেন ৪ ala 1a? Ee “8% #02 ) ah ETS MEE a
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।