Contents ৫২৪ তাফসীরে ইব্ন কাছীর আব্বাস (রা) বলেন ৪ যদি ডাকাতরা হত্যা করে এবং মালামাল নিয়া যায়, তবে সেই ডাকাতদিগকে হত্যা করিতে হইবে এবং শূলীবিদ্ধ করিতে হইবে। আর যদি ডাকাতরা মালমাল না নিয়া শুধু হত্যা করে, তবে তাহাদিগকে শূলীবিদ্ধ করা হইবে না, কেবল হত্যা করিতে হইবে । আর যদি কেবল মালামাল ডাকাতি করে, হত্যাকাণ্ড না ঘটায়, তবে তাহাদিগকে বিপরীত দিক হইতে হাত ও পা কাটিয়া দিতে হইবে । আর যদি ডাকাতরা কেবল পথরোধ করে ও মালামাল ডাকাতি না করে, তবে তাহাদিগকে দেশাস্তরিত করা হইবে । ইব্ন আবু শায়বা (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। আবূ মুজাল্লাহ, সাঈদ ইব্ন যুবায়র, ইবরাহীম নাখঈ, হাসান, কাতাদা, সুদ্দী ও আতা খুরাসানী প্রমুখের সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। পূর্বসুরী বহু মনীষী এবং ইমামগণও এইর্প অভিমত ব্যক্ত করিয়াছেন। তবে এই ব্যাপারে ইমামগণের মধ্যে ইখতিলাফ রহিয়াছে যে, তাহাকে কি খানাপিনা সরবরাহ ব্যতীত শূলীবিদ্ধ করিয়া মারা হইবে, না তাহাকে বর্শার আঘাতে প্রথমে হত্যা করিয়া পরে শূলে চড়ান হইবে ও যাহাতে ইহা দ্বারা অন্যদের শিক্ষা হয় সেই জন্য তিনদিন শূলে রাখা হইবে ? অতঃপর তাহাদিগকে কি সেইভাবেই রাখা হইবে, না নামাইয়া ফেলা হইবে ? অবশ্য এই সম্বন্ধে খুঁটিনাটি বিষয় নিয়া আলোচনা করার স্থান ইহা নহে। তবে এই সম্বন্ধে ইব্ন জারীর (র) স্বীয় তাফসীরে একটি হাদীসে বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন। অবশ্য উহার সনদ সহীহ কিনা, এতে সন্দেহ রহিয়াছে। হাদীসটি নিম্নরূপ ৪ ইব্ন জারীর (র)......ইয়াযধীদ ইব্ন আবূ হাবীব হইতে বর্ণনা করেন যে, ইয়াধীদ ইব্ন আবূ হাবীব (র) বর্ণনা করেন £ঃ আনাস ইব্ন মালিককে আবদুল্লাহ ইব্ন মারওয়ান এই আয়াত সম্পর্কে জানিতে চাহিয়া পত্র লিখিলে তিনি তাহাকে অবহিত করেন যে, এই আয়াতটি বাজীলা বংশোদ্ভূত সেই উরায়না দলটি সম্বন্ধে নাযিল হইয়াছিল, যাহারা ইসলাম ত্যাগ করে এবং উটের রাখালকে হত্যাপূর্বক উটের পাল নিয়া পালাইয়া যায়। পরতু তাহারা পথে সন্ত্রাস সৃষ্টি করে এবং মহিলাদিগকে ধর্ষণ করে। আনাস (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সা) জিবরাঈল (আ)-কে জিজ্ঞাসা করেন যে, ইহার বিচার কি হইবে? জিবরাঈল (আ) বলেন, যাহারা চুরি করিয়া পথে সন্ত্রাস সৃষ্টি করিয়াছে, তাহাদের চুরি করার কারণে হাত কাটিয়া দিতে হইবে এবং পথে সন্ত্রাস সৃষ্টি করার জন্য পা কাটিয়া দিতে হইবে । আর যাহারা হত্যা করিয়াছে ও পথে সন্ত্রাস সৃষ্টি করিয়াছে এবং মহিলাদিগকে ধর্ষণ করিয়াছে, তাহাদিগকে শূলে চড়াইতে হইবে । ইহার পর আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ ১2৯১১ ১০152555 অথবা ‘তাহাদিগকে দেশ হইতে নির্বাসিত করা হইবে ৷' অথবা তাহাদিগকে ইসলামী রাষ্ট্র হইতে বহিষ্কার করা হইবে। ইব্ন জারীর (র) ইহা ইব্ন আব্বাস, আনাস ইব্ন মালিক (রা), সাঈদ ইব্ন যুবায়র, যাহহাক, রবী‘আ ইব্ন আনাস, যুহরী, লাইস ইব্ন সা'দ ও মালিক ইব্ন আনাস (র) প্রমুখ হইতে বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ৫২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।