তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫২২ তাফসীরে ইব্ন কাছীর সহীহদ্বয়ের রিওয়ায়াতে ইহাও রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) গরম লৌহ শলাকা দিয়া উহাদের চোখ উপড়াইয়া ফেলিয়াছিলেন। ইব্‌ন জারীর (র)......ওলীদ ইব্‌ন মুসলিম হইতে বর্ণনা করেন যে, ওলীদ ইব্ন মুসলিম (র) বলেন ৪ যে লোকগুলিকে রাসূলুল্লাহ (সা) হাত-পা কাটিয়া চোখ উপড়াইয়া ফেলিয়া রৌদ্বতপ্ত পাথরের উপরে ফেলিয়া রাখার কারণে তাহারা ধুকিয়া ধুকিয়া মরিয়াছিল, তাহাদের প্রসঙ্গে আমি মুহাম্মদ ইবন আজলানকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন £ রাসূলুল্লাহ (সা) কর্তৃক সেই লোকগুলিকে হাত-পা, নাক-কান কাটিয়া মুসলা করিয়া হত্যা করা আল্লাহ তা'আলার পসন্দ হয় নাই বলিয়াই এই আয়াতটি নাযিল করা হইয়াছে। কারণ ইহার পর,আর কাহাকেও এইরূপ শাস্তি দেওয়া হইয়াছে বলিয়া কোন প্রমাণ নাই। কিন্তু আবূ আমর আওযাঈ বলেন £ যে জঘন্য অপরাধ তাহাকে করিয়াছিল, উহার যথাযোগ্য শাস্তিই তাহারা পাইয়াছিল। পক্ষান্তরে এই আয়াতের মাধ্যমে এই ধরনের অপরাধীদের জন্য প্রায় অনুরূপ বিধান নাযিল করা হইয়াছে এবং এই আয়াতে গরম শলাকা দিয়া চোখ উপড়াইয়া ফেলার শাস্তি বর্ণনা না করার মাধ্যমে উহা বাদ দেওয়ার কথা প্রমাণিত হইয়াছে। জমহুর উলামা ইহার ভিত্তিতে এই কথা প্রমাণ করিয়াছেন যে, শহরের মধ্যে হাইজ্যাক, হত্যা করা এবং পথে-প্রান্তরে রাহাজানী, খুন-খারাবী করা সমান পাপ । আল্লাহ তা'আলা এই আয়াতে তাহাই বলিয়াছেন £ (১% SII od Ls অর্থাৎ ‘যাহারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে।' ইহা হইল ইমাম মালিক, আওযাঈ, লাইস ইব্ন সা‘দ, শাফিঈ ও আহমদ ইবন হাম্বল (র) প্রমুখের মাযহাব । "ইমাম মালিক (র) আরো বলিয়াছেন যে, কোন লোক অপর কোন লোককে তাহার বাড়িতে গিয়া প্রতারণাপূর্বক এই ধরনের জঘন্য হত্যা সংঘটিত করিলে তাহাকে ধরিয়া আনিয়া তাহার কাছ হইতে চোরাই মালপত্র নিয়া তাহাকে হত্যা করিতে হইবে । রাষ্ট্রপ্রধান স্বয়ং ইহার ব্যবস্থা করিবেন। নিহত ব্যক্তির অভিভাবক দ্বারা এই কার্য সমাধা করা যাইবে না। এমনকি নিহত ব্যক্তির অভিভাবকরা যদি ক্ষমা করার মনস্থ করে, তবে তাহাদের ক্ষমার অধিকার হরণ করা হইবে । এমন জঘন্য অপরাধী কোনমতেই মাফ পাইতে পারেনা । কিন্তু ইমাম আবূ হানীফার মাযহাব হইল যে, এই ধরনের বিদ্রোহীর জন্য এই শাস্তি তখন কার্যকরী হইবে যখন সে শহরের উপকণ্ঠে বা বাহিরে বসিয়া এইরূপ জঘন্য অপরাধ সংঘটিত করিবে। কেননা শহরে আক্রান্ত ব্যক্তির অপরের সাহায্য পাওয়ার অবকাশ থাকে। কিন্তু এই অবকাশ শহরের বাহিরে থাকে না। ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ এঃ ০ 4 LO oA 0g eo ০০৭% 2০4 ০% &ণ 20° co Loy IH 91 DES rll Isalas sl EY er ES et Sos

— পৃষ্ঠা ৫১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।