Contents সূরা মায়িদা ৫২১ সাহাবাগণ কর্তৃক তাহারা পরিবেষ্টিত হইয়া ধৃত হয়। উহাদিগকে বন্দী করিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট যখন উপস্থিত করা হয়, তখন এই আয়াতটি নাযিল হয় ৪ ds do asd 3 Ck বর্ণনাকারী বলেন, তাহাদিগকে দেশাস্তরিত করা হইয়াছিল। ইহার অর্থ হইল, তাহাদিগকে ইসলামী হুকুমতের সীমানা হইতে বাহিরে রাখিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইয়াছিল। রাসূলুল্লাহ (সা) তাহাদের কতককে হাত-পা কাটিয়া চোখ তুলিয়া শূলীবিদ্ধ করিয়া হত্যা করিয়াছিলেন। ইহার পূর্বে আর কখনো রাসূলুল্লাহ (সা) এমন কঠোর শাস্তি কাহাকেও দেন নাই । উল্লেখ্য যে, ইহার পর রাসূলুল্লাহ (সা) হাত-পা কাটিয়া অপরাধীকে শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করিয়া বলিয়াছেন, যর কাযে যাতনা তাহ রত আয নার 118005 প্রদান করিবে না। বর্ণকারী বলেন, আনাস (রা)-এর সূত্রে কেহ বলিয়াছেন যে, তাহাদিগকে হত্যা করার পর আগুনে ভস্ম করা হইয়াছিল। কেহ বলিয়াছে, সেই লোকগুলির কতক ছিল বনী সলীম, কতক ছিল উরায়না এবং কতক ছিল বাজীলা গোত্রের । ইমামগণের মধ্যে এই বিষয়ে মতদ্বন্দ্ রহিয়াছে যে, উরায়নাদের ব্যাপারে যে বিধান কার্মকরী করা হইয়াছিল উহা কি রহিত হইয়া গিয়াছে, না উহার কার্যকারিতা এখনো অবশিষ্ট রহিয়াছে ? আবার কেহ বলেন, এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ (সা)-এর এ ধরনের শাস্তি দেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করা হইয়াছে। যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন $ Md Esl Ue rie অর্থাৎ ‘তুমি তাহাদের ব্যাপারে যাহা অনুমোদন করিয়াছ, তাহা আল্লাহ তোমাকে ক্ষমা করিয়াছেন।' কেহবা বলিয়াছেন, রাসূলুল্লাহ (সা) কর্তৃক ‘মুসলা’ নিষিদ্ধ করার দ্বারা এই শাস্তির বিধান রহিত হইয়া গিয়াছে। তবে এই মতের মধ্যে সন্দেহের অবকাশ রহিয়াছে। কেননা এই শাস্তি কার্যকরী করার পর কোন আয়াত দ্বারা ইহা রহিত করা হইয়াছে কি? কেহ্ বলিয়াছেন, শাস্তির বিধান নাযিল হওয়ার পূর্বে এই ঘটনা ঘটিয়াছে। ইহা মুহাম্মদ ইব্ন সিরীনের অভিমত । এই অভিমতের মধ্যেও সন্দেহ রহিয়াছে। কেননা এই ঘটনা শাস্তির বিধান নাযিল হওয়ার পরে ঘটিয়াছে বলিয়া মনে হয়। কেননা উহার একজন বর্ণনাকারী হইলেন জারীর ইব্ন আবদুল্লাহ । অথচ যে সূরায় এই শাস্তির বিধান নাযিল হইয়াছে, সেই সূরা মায়িদা নাযিল হওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করিয়াছেন। | আবার কেহ বলিয়াছেন, রাসুলুল্লাহ (সা) তপ্ত লৌহ শলাকা দিয়া উহাদের চোখ উপড়াইয়া ' ফেলার ইচ্ছা করিয়াছিলেন কিন্তু সেই সময় আলোচ্য আয়াতটি নাযিল হইলে তিনি উহা করা হইতে নিরস্ত হন। এই কথার মধ্যেও সন্দেহের অবকাশ রহিয়াছে। কেননা ইতিপূর্বে সহীহদ্বয়ের হাদীসের বরাতে উল্লেখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) উহাদের চোখ উপড়াইয়াছিলেন। কাছীর-_৩/৬৬
— পৃষ্ঠা ৫১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।