Contents ৫২০ . তাফসীরে ইব্ন কাছীর নিয়া আসা হইলে রাসূলুল্লাহ (সা) তাহাদের হাত-পা কাটিয়া লৌহ শলাকা দিয়া চোখ উপড়াইয়া দেন। আবু হুরায়রা (রা) বলেন, এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল করা হয়। ইহার পর রাসুলুল্লাহ (সা) এই ধরনের অপরাধীদের চোখ উপড়ানো হইতে বিরত থাকেন । আবু হুরায়রা (রা) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। ইব্ন মারদুবিয়া (র)......সালমা ইব্ন আকওয়া (রা) হইতে বর্ণনা করেন যে, সালমা ইব্ন আকওয়া (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা)-এর ইয়াসার নামক একটি দাস ছিল। পাবন্দির সাথে তাহার নামায পড়া লক্ষ্য করিয়া রাসূলুল্লাহ (সা) তাহাকে আযাদ করিয়া দেন। অতঃপর স্বীয় উটের পাল দেখাশুনা করার জন্য তাহাকে তথায় প্রেরণ করা হয়। উক্ত ধর্মত্যাগী দুর্বৃত্তরা তাহাকে নিমর্মভাবে হত্যা করিয়াছিল। বর্ণনাকারী বলেন, বনী উরায়নার লোকগুলি আসিয়া নিজেদেরকে মুসলমান বলিয়া প্রকাশ করে। ব্যধির কারণে তাহাদের পেটগুলি বড় হইয়া গিয়াছিল। তাই রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে উটের প্রস্রাব এবং দুধপান করার জন্য ইয়াসারের নিকট পাঠাইয়া দেন। উহা পান করিয়া তাহারা সুস্থ হইয়া যায়। অতঃপর তাহারা পাষণ্ডের মত কাটা দিয়া ইয়াসারের চোখ উপড়াইয়া ফেলে এবং তাহাকে হত্যা করিয়া সেই উটগুলি নিয়া পালাইয়া যায়। এই সংবাদ পাইয়া রাসূলুল্লাহ (সা) কুরয ইব্ন জাবির আল-ফিহরীর নেতৃত্বে তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসার জন্য অশ্বারোহী বাহিনী প্রেরণ করেন। তাহারা তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট সোপর্দ করিলে তিনি তাহাদের হাত-পা কাটিয়া দেন এবং লৌহ শলাকা দিয়া তাহাদের চোখ উপড়িয়া ফেলেন। হাদীসটি অত্যন্ত দুর্বল । অবশ্য হাফিয আবূ বকর ইবন মারদুবিয়া (র) এই হাদীসটি হযরত যুবায়র (রা), হযরত আয়েশা (রা)-সহ বহু সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর (র)......আবদুল করীম হইতে বর্ণনা করেন যে, একদা আবদুল করীম উটের প্রস্রাব সম্বন্ধে জিজ্ঞাসিত হইলে তিনি সাঈদ ইব্ন যুবায়র (রা)-এর সূত্রে উক্ত বিদ্রোহীদের ঘটনা উদ্ধৃত করিয়া বলেন ৪ একদল লোক আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিল, আমরা ইসলামের উপর বায়‘আত গ্রহণ করিব। অতঃপর তিনি তাহাদিগকে বায়'‘আত করান। মূলত তাহারা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করিয়াছিল। আন্তরিকভাবে তাহারা ইসলাম গ্রহণ করে নাই । এই ঘটনার পর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট মদীনার আবহাওয়া তাহাদের জন্য উপযোগী নয় বলিয়া অভিযোগ করিল । তাই রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে উক্ত ময়দানে গিয়া থাকার এবং সেখানের উটের প্রস্রাব ও দুধ পান করার পরামর্শ দেন । তাহারা তাহাই করিল। কিন্তু একদিন এক ব্যক্তি ক্রদনরত অবস্থায় আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জানাইল যে, সেই লোকগুলি উটের রাখালকে হত্যা করিয়া উটসহ পালাইয়া গিয়াছে। তখন রাসূলুল্লাহ (সা)-সকলকে আহবান করিয়া বলেন ঃ হে আল্লাহর পথের অশ্বারোহীগণ! অশ্বে আরোহণ পূর্বক বাহির হইয়া পড়। এই কথা শুনিয়া প্রত্যেক অশ্বারোহী অন্যের অপেক্ষা না করিয়া উহাদিগকে বন্দী করিয়া আনার জন্যে বাহির হইয়া পড়েন। সকলের পিছনে পিছনে রাসূলুল্লাহ (সা)-ও রওয়ানা হন। বিদ্রোহী ডাকাত দল প্রায় নিরাপদ স্থানে পৌছিয়া গিয়াছিল, এমন সময়
— পৃষ্ঠা ৫১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।