Contents সূরা মায়িদা : ৫১৯ ইব্ন জারীর (র)......ইয়াধীদ ইব্ন আবূ হাবীব হইতে বর্ণনা করেন যে, ইয়াযীদ ইব্ন আবূ হাবীব বলেন £ আবদুল মালিক ইব্ন মারওয়ান এই আয়াতটি সম্পর্কে জানিতে চাহিয়া আনাসের নিকট পত্র লিখিলে তিনি উত্তরে লিখেন যে, এই আয়াতটি বনী উরায়নার একটি দল সম্পর্কে নাযিল হয়। তাহারা ইসলাম পরিত্যাগ করিয়া উটের রাখালদের হত্যা করে এবং উটগুলি নিয়া পালাইয়া যায়। পরস্ধু যাবার পথে ত্রাস সৃষ্টি করিয়া জনপদ লুণ্ঠন করে। ইউনুস (র)......আমর অথবা আবদুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, আমর অথবা আবদুল্লাহ ইব্ন উমর (রা) বলিয়াছেন £ আলোচ্য মুহারিবার আয়াতটি রাসূলুল্লাহ (সা)-এর প্রতি উরায়নাদের ঘটনার প্রেক্ষিতে নাযিল হইয়াছে। তবে আবুয্-যানাদের সূত্রে ইব্ন উমর (রা) হইতে নাসাঈ ও আবু দাউদ (র) ইহা বর্ণনা করেন। ইব্ন জারীর (র)......যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, যুবায়র (রা) বলেন ঃ বনী উরায়নার কিছু লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করে। তাহারা ছিল রোগাক্রান্ত এবং তাহাদের পরণের কাপড়গুলি ছিল জীর্ণশীর্ণ । কিন্তু তাহারা পূর্ণ সুস্থ হইয়া যাওয়ার পর উটের রাখালদিগকে হত্যা করিয়া ভাগিয়া যায়। তাহারা নিজেদের দেশের দিকে যাইতেছিল। ইহার পর রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বন্দী করিয়া আনার জন্য মুসলমানদের একটি দল পাঠান । তাহারা এমন মুহূর্তে তাহাদিগকে বন্দী করে, যখন তাহারা তাহাদের নেতাদের সঙ্গে মিলিত হয়। শেষ পর্যন্ত তাহারা তাহাদিগকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট বন্দী করিয়া নিয়া আসে। রাসূলুল্লাহ (সা) তাহাদের বিপরীত দিক হইতে হাত-পা কাটিয়া দেন এবং তাহাদের চোখ উপড়াইয়া ফেলেন । তাহারা যন্ত্রণায় পানি পানি করিতেছিল। রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলিতেছিলেন, অল্পক্ষণ পরেই তোমরা পানির পরিবর্তে আগুনের দহনে ধ্বংস হইয়া যাইবে । রাবী বলেন, তাহাদের চোখ উপড়ানো আল্লাহর নিকট পসন্দ হয় নাই । অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন। তবে এই হাদীসটি দুর্বল! উল্লেখ্য যে, তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসার জন্য যে দলটি প্রেরণ করা হইয়াছিল, তাহাদের দলনেতা ছিলেন যুবায়র ইব্ন আবদুল্লাহ আল-বাজালী (রা) । ইতিপূর্বে সহীহ মুসলিমের রিওয়ায়াতে বর্ণিভ হইয়াছে যে, সেই দলটিতে বিশজন ঘোড়সওয়ার আনসার ছিলেন। যাহা হউক, উপরিউক্ত রিওয়ায়াতে যে বলা হইয়াছে, আল্লাহ তা'আলার নিকট তাহাদের চোখ উপড়িয়া ফেলা পসন্দ হয় নাই বলিয়া এই আয়াটি নাযিল করা হইয়াছে, এই কথা অসমর্থনযোগ্য ৷ কেননা মুসলিমের সহীহ রিওয়ায়াতে দেখা যায় যে, রাসূলুল্লাহ (সা) কিসাস স্বরূপই তাহাদের চোখ উপড়াইয়াছিলেন।! আল্লাহ তা'আলাই ভাল জানেন। আবদুর রাযযাক (র)......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ বনী ফাযারা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করে। দুর্বলতার কারণে তাহারা মরণাপন্ন হইয়া পড়িয়াছিল। তাহাদের এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে উটের দুধ এবং প্রস্রাব পান করার জন্য আদেশ করেন এবং ইহা পান করার পরে তাহারা পূর্ণ সুস্থ হইয়া উঠে । ইহার পর তাহারা দুষ্টবুদ্ধি করিয়া যে উটগুলির দুধ ও প্রস্রাব পান করিয়াছিল, সেইগুলি চুরি করিয়া নিয়া পালাইয়া যায়। তালাশ করিয়া তাহাদিগকে ধরিয়া
— পৃষ্ঠা ৫১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।