তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫১৮ তাফসীরে ইব্‌ন কাছীর ইব্ন মারদুরিয়া (র)......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে একাধিক সূত্রে এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। আনাস ইব্‌ন মালিক (রা) হইতে পর্যায়ক্রমে সাবিত ও সালিমা ইব্‌ন আবূ সামারাও দুইটি সূত্রে বর্ণনা করিয়াছেন যে, একদা আনাস ইব্ন মালিক (রা) বলেন £ আমি কোন ধরনের হাদীস বলিতে লজ্জাবোধ করি না। কেননা হাজ্জাজ আমাকে জিজ্ঞাসা করিয়াছিল, রাসূলুল্লাহ (সা) সবচেয়ে কঠোর কোন্‌ শাস্তি দিয়াছিলেন তাহা আমাকে বলুন । আমি বলিলাম, রাসূলুল্লাহ (সা)-এর নিকট বাহরাইন হইতে বনী উরায়না গোত্রের কিছু লোক আসিয়াছিল। তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহাদের পেটের রোগ সম্পর্কে অভিযোগ করিল । তাহাদের গায়ের রং ফ্যাকাশে হইয়া গিয়াছিল। তাহারা কঠিন আমাশয়ে আক্রান্ত হইয়াছিল। ফলে রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে সাদকার উটের চারণভূমিতে যাইয়া উহার দুধ ও প্রস্রাব পান করিতে আদেশ করেন। সেখানে গিয়া উহা পান করার পরে তাহাদের গায়ের ফ্যাকাশে রং দূরীভূত হইয়া পেট সম্পূর্ণ ভাল হইয়া যায়। কিন্তু তাহারা সুস্থ হইয়া দুরভিসন্ধি করিয়া সেখানকার রাখালদের হত্যা করে এবং উটগুলি হাকাইয়া নিয়া যায় । অতঃপর রাসুলুল্লাহ (সা) তাহাদিগকে গ্রেপ্তার করিয়া নিয়া আসার জন্য তাহাদের অনুসন্ধানে লোক পাঠান। অতঃপর তাহাদের প্রত্যেকের হাত-পা কাটিয়া পরে তপ্ত লৌহ শলাকা দিয়া চোখ ঝলসাইয়া দেওয়া হয় । সেই অবস্থায় তাহারা মারা যায়। ইহার পরে হাজ্জাজ একদা মিম্বারে উঠিয়া বলেন, 'রাসূলুল্লাহ (সা) কতিপয় লোককে তাহাদের হাত-পা কাটিয়া চোখে গরম লোহা ডঢডুকাইয়া ঝলসাইয়া দিয়াছিলেন। ফলে তাহারা মারা গিয়াছিল। কারণ তাহারা উটের রাখালদিগকে এইভাবে মারিয়াছিল। তখন হইতে এই ধরনের অপরাধের বিচারের বেলায় হাজ্জাজ এই হাদীসটি দলীল পেশ করিতেন। ইব্‌ন জারীর (র)......আনাস (রা) হইতে বর্ণনা করেন, যে আনাস (রা) বলেন $ তাহারা ছিল বনী উরায়নার ক্ষুদ্র ক্ষুদ্ব চারটি দল এবং বনী উক্‌লের ক্ষুদ্র ক্ষুদ্র তিনটি দল । তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসার পর তাহাদের হাত-পা কাটিয়া দেওয়া হয় এবং শলাকা দ্বারা চোখ উপড়িয়া ফেলা হয়। উপরস্তভু তাহাদিগকে তপ্ত পাথরের উপরে রাখিয়া দেওয়া হয়। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ eds i Se oir 2 Lb EE ETE ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন £$ বনী উরায়না গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসে । তাহাদের শরীরের রং হলুদ বর্ণের হইয়া গিয়াছিল এবং পেট হইয়াছিল মোটা ও ভারী । ফলে তাহাদিগকে রাসুলুল্লাহ (সা) উটের দুধ এবং প্রস্রাব পান করার জন্য আদেশ করেন । তাহারা তাহাই করিলে শরীর এবং পেট ঠিক হইয়া যায়। কিন্তু তাহারা সুস্থ হইয়া উটের রাখালদিগকে হত্যা করিয়া উটগুলি তাড়াইয়া নিয়া যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদের সন্ধানে লোক প্রেরণ করে ং তাহারা তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসে । অতঃপর তাহাদের কতককে হত্যা করা হয় এবং কতকের চোখ তুলিয়া ও হাত-পা কাটিয়া দেওয়া হয়। তখন আলোচ্য আয়াতটি নাযিল হয়।

— পৃষ্ঠা ৫১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।