Contents সূরা মায়িদা j ৫১৭ তিনি সাহাবাদিগকে তাহাদের পশ্চাদ্ধাবন করিয়া বন্দী করিয়া আনার নির্দেশ দেন। অতঃপর তাহাদিগকে বন্দী করিয়া আনিয়া রাসূলুল্লাহ (সা)-এর সামনে হাযির করা হয়৷ রাসূলুল্লাহ (সা) তাহাদের হাত-পা কাটিয়া চোখে গরম শীসা ঢালিয়া রৌদ্রে ফেলিয়া রাখার নির্দেশ দেন। এইভাবে তাহারা সবাই মারা যায়। ইহা মুসলিমের রিওয়ায়াত । উল্লেখ্য যে, ইহারা বনী উক্ল বা বনী উরায়নার লোক ছিল । বুখারী শরীফে রহিয়াছে যে, তাহাদের তপ্ত রৌদ্রে রাখা হইলে তাহারা পানি চাহিয়াছিল, কিন্তু তাহাদিগকে পানি দেওয়া হয় নাই । ইমাম বুখারী (র) বলেন যে, তাহারা চুরি ও হত্যা করা এবং মুরতাদ হওয়ার মত জঘন্য অপরাধ করিয়াছিল। পরস্তু আল্লাহ ও রাসূলের প্রকাশ্য বিরুদ্ধাচরণ করিয়াছিল। আনাস (রা) হইতে মুসলিমও এইরূপ বর্ণনা করিয়াছেন । আনাস (রা) হইতে কাতাদাও ' ইহা বর্ণনা করিয়াছেন। কাতাদার সনদে সাঈদ (র) বলেন যে, উহারা উক্ল এবং উরায়না গোত্রের লোক ছিল। আনাস (রা) হইতে সুলায়মান তায়মীর সূত্রে মুসলিম রিওয়ায়াত করিয়াছেন যে, আনাস (রা) বলিয়াছেন £ হযরত নবী (সা) তাহাদের চোখে গরম লৌহ শলাকা ঢুকাইয়াছিলেন। কেননা রাখালদের চোখেও তাহারা গরম লৌহ শলাকা ঢুকাইয়াছিল। আনাস (রা) হইতে মু‘আবিয়া ইব্ন কুররার সনদে মুসলিম (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ঃ উরায়না গোত্রের একটি দল রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ইসলামের বায়'‘আত গ্রহণ করে। তখন মদীনায় ভীষণভাবে বসন্ত মহামারী দেখা দিয়াছিল। এইভাবে পূর্ণ হাদীসটি বর্ণনা করা হইয়াছে। উহাতে বলা হয়, প্রায় বিশজন আনসারকে তাহাদের পিছনে ধাওয়া করিয়া গ্রেপ্তার করিয়া নিয়া আসার জন্য প্রেরণ করা হইয়াছিল । তাহাদের সঙ্গে এমন একজন লোককে দেওয়া হইয়াছিল যিনি পদাচিহ্ন দেখিয়া তাহাদের গতিবিধি আঁচ করিতে পারেন। আনাস ইব্ন মালিক (রা) হইতে হাম্মাদ ইব্ন সালমা বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ৪ উরায়না গোত্রের কতিপয় লোক মদীনায় আগমন করে এবং তাহারা জলোদর রোগে আক্রান্ত হয় । ফলে রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে সাদকার উট্রের চারণভূমিতে পাঠাইয়া দেন এবং সাদকার উটের দুধ ও প্রস্রাব পান করার পরামর্শ দেন। তাহারা তাহাই করে এবং পূর্ণ সুস্থ হইয়া উঠে । ইহার পরে তাহারা ইসলাম ত্যাগ করিয়া তথাকার রাখালদের হত্যা করিয়া উটগুলি তাড়াইয়া নিয়া যায়। এই সংবাদ পাইয়া রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসার জন্য পিছনে পিছনে লোক পাঠান । তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসা হইলে তাহাদের বিপরীত দিক হইতে হাত-পা কাটিয়া দেওয়া হয় এবং গরম লৌহ শলাকা দিয়া তাহাদের চোখ উপড়িয়া ফেলা হয়। আনাস (রা) বলেন, আমি দেখিয়াছি তাহাদের একজন পিপাসায় মাটি চাটিতেছিল। এইভাবে তাহারা সকলে মারা যায় । আল্লাহ তখন এই আয়াতটি নাযিল করেন $ a ps ls ml is 2 CS আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এবং ইব্ন মারদুবিয়া (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের
— পৃষ্ঠা ৫১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।