Contents ৫১৬ তাফসীরে ইব্ন কাছীর সাঈদ ইব্ন মুসাইয়্যাবসহ পূর্ববর্তী বহু মনীষী বলিয়াছেন ৪ ১% -এর তাৎপর্য হইল স্বর্ণ ও রৌপ্য মুদ্রা মুষ্টিমেয়ের হাতে বিপুল পরিমাণ পুঁজি করার মাধ্যমে সমাজে অচলাবস্থা সৃষ্টি করা । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 22 eee “er Le 0 ere OF “6 02 পণ K LL EA ণ Ae £ 2 অর্থাৎ ‘যদি কাহাকেও কোন কাজের দায়িত্বশীল করা হয়, তবে সে অশান্তি সৃষ্টি করে এবং শষ্য ও মানব সম্পদ ধ্বংস করিয়া ফেলে । অথচ আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পসন্দ করেন না! কেহ বলিয়াছেন £ আলোচ্য আয়াতটি মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে। ইব্ন জারীর (র)......ইকরিমা ও হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন যে, তাহারা উভয়ে বলিয়াছেন ৪ এই আয়াতটি মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে । তাই কোন মুশরিক ইহা করার পর গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি তাওবা করে, তবে সে মুক্তি পাইবে। পক্ষান্তরে যদি কোন মুসলমান এমন ধরনের কাজ করিয়া পালাইয়া কাফিরদের কাছে আশ্রয় নেয়, তবুও তাহাকে ইহার শাস্তি গ্রহণ করিতে হইবে। কোনমতেই তাহার পরিত্রাণ নাই । ইব্ন আব্বাস (রা) হইতে ইকরিমার সূত্রে আবূ দাউদ এবং নাসাঈও বর্ণনা করিয়াছেন যে, এই আয়াতটি মুশরিকদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। তাই যদি কোন মুশরিক ইহা করার পর গ্রেপ্তার হওয়ার পূর্বে তাওবা করে, তবুও তাহাকে উপরোক্ত অপরাধের শাস্তি ভোগ করিতে হহবে। আলী ইব্ন আবু তালহা (র)......ইব্ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা করিয়াছেন যে, আহলে কিতাবদের কোন দলের সঙ্গে রাসূলুল্লাহ (সা)-এর সম্পাদিত চুক্তি তাহাদের হাত ও পা কাটিয়া ফেলিতে পারেন। ইব্ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। মানসূর (র)......সা‘দ (রা) হইতে বর্ণনা করেন যে মুস‘আব ইব্ন সা'দ (রা) বলেন ৪ এই আয়াতটি হারূরীয়াদের সম্বন্ধে নাযিল হইয়াছে। ইবন মারদুবিয়া (র) ইহা বর্ণনা করিয়াছেন। সঠিক কথা হইল যে, এই আয়াত মুশরিক ও মুসলিম নির্বিশেষে সকলের জন্য সমান । যে কেহ এই সব করিবে, তাহার উপরই এই শাস্তি প্রযোজ্য হইবে । আনাস ইব্ন মালিক (রা) হইতে আবদুল্লাহ ইব্ন যায়দ আল-জারামী আল-বসরী ওরফে আবূ কিলাবার সনদে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, বনী উক্্লের কিছু লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করে এবং ইসলামের বায়'আত গ্রহণ করে। কিন্তু মদীনার আবহাওয়া তাহাদের স্বাস্থ্যের প্রতিকূল হইয়া দাড়ায় । ফলে তাহাদের পেট মোটা হইয়া যায়। অতঃপর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া অভিযোগ করিলে তিনি তাহাদিগকে বলেন ৪ তোমাদের ইচ্ছা হইলে আমাদের রাখালদের সঙ্গে মদীনার বাহিরে চলিয়া যাও এবং তথায় গিয়া উটের প্রস্রাব এবং দুধ পান কর । তাহারা রাখালদের সঙ্গে মদীনার বাহিরে গিয়া উটের দুধ এবং প্রস্রাব পান করিতে থাকিলে তাহাদের রোগ সারিয়া যায়। কিন্তু একদিন তাহারা রাখালদিগকে মারিয়া ফেলিয়া উটগুলি নিয়া চলিয়া যায়। রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই সংবাদ পৌছিলে
— পৃষ্ঠা ৫১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।