তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ٨٦٨
📝 نص 📖 PDF

Contents ৫১৪ তাফসীর আরও বলা হইয়াছে যে, সমস্ত মানুষকে হত্যা করিলে যে শাস্তি দেওয়া হইবে, একজন মানুষকে হত্যা করিলেও সেই শাস্তি দেওয়া হইবে । ইব্‌ন জুরাইজ (র) বলেন যে, মুজাহিদ (র) বলিয়াছেন ৪ যে এক ব্যক্তির জীবন রক্ষা করিল, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করিল । পক্ষান্তরে যে ব্যক্তি কাহাকেও হত্যা করিল না, তাহার হইতে সকলেই রক্ষা পাইয়া গেল। আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম (র) বলিয়াছেন £ যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করিল, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করিল । তাহার উপর কিসাস ওয়াজিব । তাহা কোন ব্যক্তি বা দল যাহা দ্বারা সংঘটিত হউক না কেন। অতঃপর যদি নিহত ব্যক্তির অভিভাবকরা হত্যাকারীকে ক্ষমা করিয়া দেয়, তাহা হইলে সমস্ত মানুষই ক্ষমা পাইয়া গেল । ইব্ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। মুজাহিদ (র) এক রিওয়ায়াতে বলিয়াছেন $ যে ব্যক্তি পানিতে বা আগুনে পড়িয়া যাওয়া কোন ব্যক্তিকে রক্ষা করিল, সে যেন বিশ্বের সকল মানুষকেই রক্ষা করিল। আলোচ্য আয়াত প্রসঙ্গে কাতাদা ও হাসান (র) বলেন £$ যে ব্যক্তি হত্যার বদলা ব্যতীত অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিল, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করিল । অর্থাৎ ইহা দ্বারা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করা হইয়াছে । কাতাদা (র) বলেন £$ হত্যা করা হইতে বিরত থাকা মহাপুণ্যের কাজ এবং হত্যা করা মহাপাপ । ইব্‌ন মুবারক (র)......সুলায়মান ইব্‌ন আলী রাবয়ী হইতে বর্ণনা করেন যে, সুলায়মান ইব্‌ন আলী রাবয়ী বলেন £ঃ আমি এই আয়াত সম্পর্কে হাসান বসরীকে জিজ্ঞাসা করিলাম যে, বনী ইস্রাঈলের মত আমরাও কি এই আয়াতের লক্ষ্যের অন্তর্ভুক্ত ? তিনি বলিলেন, হ্যা, আল্লাহর শপথ! বনী ইসরাঈলদের রক্ত আল্লাহর নিকট আমাদের রক্তের চেয়ে বেশি মূল্যবান নহে হাসান বসরী (র) বলেন £ একজন মানুষকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সমান পাপ এবং একটি মানুষকে বাচানো সমস্ত মানুষকে বাচানোর সমান সওয়াব । ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) বলেন £ একদা হযরত হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলেন, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজ বলিয়া দিন যাহাতে আমার জীবন সুখের হয়। রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে হামযা! মানুষের জীবন রক্ষা করা কি আপনি পসন্দ করেন, না হত্যা করা আপনি পসন্দ করেন? উত্তরে তিনি বলিলেন, মানুষের জীবন রক্ষা করা আমি পসন্দ করি। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, তাহা হইলে আপনি এই কাজ করিতে থাকুন । আল্লাহ পাক বলেন 8 CL EL 431, অর্থাৎ ‘তাহাদের নিকট আমার রাসূলগণ স্পষ্ট দলীল-প্রমাণ নিয়া আসিয়াছিল।' SA 3 as SLL ba tf ‘কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ায় সীমালংঘনকারী রহিয়া গেল ৷'

— صفحة ٥١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.