Contents সূরা মায়িদা ৫১৩ হত্যা করাকে হারাম মনে করে ও উহা হইতে দূরে থাকে এবং যদি কোন লোকের প্রাণ রক্ষা করে, সে যেন দুনিয়ার সকল মানুষের প্রাণ রক্ষা করিল তাই আল্লাহ পাক বলিয়াছেন £ Las mE; ‘সে যেন দুনিয়ার সকল মানুষের প্রাণ রক্ষা করিল !' আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন ঃ যেদিন বিদ্রোহীরা উসমান (রা)-এর বাসভবন অবরোধ করে, সেদিন আমি তাহার নিকট গিয়া বলিলাম, হে আমীরুল মু'মিনীন! আমি আপনার পক্ষ হইয়া আপনার বিরুদ্ধাচরণকারীদের মুকাবিলায় লড়িতে আসিয়াছি। ইহা শুনিয়া উসমান (রা) বলিলেন, হে আবু হুরায়য়া! তুমি কি সমস্ত লোককে হত্যা করিতে আসিয়াছ ? আমিও সমস্তের মধ্যে একজন । আমি বলিলাম, না। তখন তিনি আমাকে উদ্দেশ্য করিয়া বলেন, তুমি যদি একজন লোককে হত্যা কর, তবে যেন তুমি সমস্ত লোককেই হত্যা করিলে । তাই যাও, ফিরিয়া যাও, আমি চাই তোমার মঙ্গল হউক ৷ আল্লাহ তোমাকে পাপকার্যে লিপ্ত না করুন । ইহার পর আমি ফিরিয়া আসিলাম এবং যুদ্ধ হইতে বিরত থাকিলাম । আলী ইব্ন আবূ তালহা (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ যে ব্যক্তিকে হত্যা করা হারাম, এমন ব্যক্তিকে যদি কেহ হত্যা করে, তবে সে যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করিল ৷ মুজাহিদও অনুরূপ বলিয়াছেন। আও ফী (র)...... ইব্ন আব্বাস (রা) হইতে এই সম্পর্কে বলেন £ঃ যে ব্যক্তি অন্যায়ভাবে কাহকেও হত্যা করিল, সে যেন বিশ্বমানবকে হত্যা করিল । তিনি আরো বলিয়াছেন যে, যাহাকে হত্যা করা অবৈধ এমন ব্যক্তিকে হত্যা করা অর্থ বিশ্বের সকল মানুষকে হত্যা করা । সাঈদ ইব্ন যুবায়র (র) বলেন ঃ যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করা বৈধ মনে করে, সে যেন পৃথিবীর সকল মানুষকেই নিহত করে। পক্ষান্তরে যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করা হারাম মনে করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করে। একথা অবশ্য সর্বজন স্বীকৃত সত্য । আওযফী ও ইকরিমা (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ যে ব্যক্তি কোন নবী অথবা ন্যায়পরায়ণ বাদশাহকে হত্যা করে, সে যেন মানবকুলকে হত্যা করিল । পক্ষান্তরে কোন নবী বা ন্যায়পরায়ণ বাদশাহর বাহুকে মযবৃত করা যেন বিশ্ববাসীর জীবন রক্ষা করা । ইবৃন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইব্ন আব্বাস (রা) হইতে অন্য আর একটি রিওয়ায়াতে মুজাহিদ (র) বর্ণনা করিয়াছেন ৪ যে ব্যক্তি হত্যার কিসাস ব্যতীত কাহাকেও হত্যা করে, সে যেন বিশ্বের সকল মানুষকে হত্যা করিল এবং যে ব্যক্তি অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিবে, সে জাহান্নামী হইবে । কেননা একজন লোককে হত্যা করা সমস্ত লোককে হত্যা করার শামিল । আলোচ্য আয়াত প্রসঙ্গে মুজাহিদ (র) হইতেও ইব্ন জুরাইজ বর্ণনা করেন £ যে ব্যক্তি কোন মু’মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিবে, সে যেন বিশ্বের সকল মানুষকে হত্যা করিল । ইহার শাস্তি স্বরূপ আল্লাহ তাহাকে জাহার্বামে প্রেরণ করিবেন এবং তাহার উপর অব্যাহত থাকিবে আল্লাহর গযব, লা‘নত ও ভীষণ আযাব । কাছীর__৩/৬৫
— পৃষ্ঠা ৫১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।