তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ৫৩ ইব্‌ন জারীর (র)......হযরত হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রা) বলেন ৪ মিসরে বসিয়া কতগুলি লোক আবদুল্লাহ ইব্‌ন আমর (রা)-কে জিজ্ঞাসা করেন যে, আমরা আল্লাহূর কিতাবে এমন কতগুলি বিষয় দেখিতেছি যাহার উপর আমল করার জন্য আল্লাহ আমাদিগকে আদেশ করিয়াছেন; কিন্তু উপর আমাদের আমল নাই । তাই এই ব্যাপারে আলোচনা করার জন্য আমরা আমীরুল মু’মিনীনের নিকট যাইতে চাই । সে মতে তিনি তাহাদিগকে উমর (রা)-এর সহিত সাক্ষাতের উদ্দেশ্যে সঙ্গে করিয়া নিয়া আসেন । প্রথমে তিনি একা উমর (রা)-এর সহিত সাক্ষাত করিতে গেলে উমর (রা) তাহাকে দেখিয়া বলেন, কখন আসিয়াছ ? তিনি কখন আসিয়াছেন তাহা বলিলে উমর (রা) তাহাকে বলেন, সেখান হইতে অনুমতিক্ৰমে আসিয়াছ তো ? তিনি তাহারও উত্তর দেন । অতঃপর তিনি মূল প্রসঙ্গ উল্লেখ করিয়া বলেন, হে আমীরুল মুমিনীন! আমার সহিত মিসরের কতগুলি লোক সাক্ষাত করিয়া বলে যে, আমরা কুরআনে এমন কতগুলি বিষয় দেখিতেছি যাহার উপর আমল করার জন্য আদেশ করা হইয়াছে, অথচ উহার উপর আমাদের আমল নাই । তাহারা আমার সঙ্গে আসিয়াছে আপনার সহিত এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে । তিনি বলিলেন, আচ্ছা তাহাদিগকে সমবেত কর । তাহারা সমবেত হইলে উমর (রা) তাহাদের একজনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমাকে আল্লাহ ও ইসলামের সত্যতার শপথ করিয়া বলিতেছি, তুমি কি সম্পূর্ণ কুরআন পাঠ করিয়াছ ? লোকটি বলিল, হ্যা, সম্পূর্ণ কুরআন পাঠ করিয়াছি। উমর (রা) আবার জিজ্ঞাসা করিলেন, উহার প্রত্যেকটা বিষয় হৃদয়ে গীথিয়া নিয়াছ কি ? লোকটি বলিল, না। আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর বলেন, লোকটি যদি ইহার উত্তরে হ্যা বলিত, তবুও উমর (রা) তাহাকে যে কোন একভাবে নিরুত্তর করিয়া ফেলিতেন। ইহার পর উমর (রা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি উহা স্বীয় চাল-চলনের দ্বারা যথাযথভাবে পালন করিতেছ? এইভাবে তিনি আগত সকলকে এই প্রশ্নগুলি করার পরে তাহাদিগকে লক্ষ্য করিয়া বলেন, তোমরা সকলে . অপারগতা প্রকাশ করিয়াছ । অথচ তোমরা সকলে চাহিতেছ যে, উমর যেন সকলকে আল্লাহ্র . কিতাবের খুঁটিনাটি প্রত্যেকটি আদেশ অনুযায়ী আমল করার জন্য বাধ্য করেন । অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন ৪ অর্থাৎ ‘যেইগুলি সম্পর্কে তোমাদিগকে নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেই সব বড় গুনাহগুলি হইতে বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের ছোট ছোট ক্রটি-বিচ্যুতিগুলি ক্ষমা করিয়া দিব !' পরিশেষে উমর (রা) বলিলেন, মদীনাবাসী তোমাদের আগমনের কারণ সম্পর্কে জানে কি? অথবা তিনি বলিয়াছিলেন, তোমরা কি জন্য আসিয়াছ তাহা কেহ্‌ জানিয়াছে কি ? তাহারা বলিল, না। তিনি বলিলেন, যদি তাহারা জানিতে পারিত, তবে আমাকে তাহাদিগকেও এই সম্বন্ধে উপদেশ দিতে হইত । ইহার সনদ বিশুদ্ধ এবং বিষয়বস্তুও উত্তম । অবশ্য উমর (রা) হইতে হাসানের বর্ণনা করার মধ্যে সনদের ছেদ পরিলক্ষিত হয়। তথাপি বিষয়টা অতি উত্তম ও ব্যাপক আলোচিত ।

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।