Contents সূরা মায়িদা ৫১১ আবদুর রাযযাক (র)...... হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ এই ঘটনাটি বনী আদমের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ । তাহারা যেন ইহার ভালটি গ্রহণ করে এবং মন্দটি পরিত্যাগ করে’ অন্য রিওয়ায়াতে ইবৃন মুবারক (র)......হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ ইহা বনী আদমের জন্য উপমা স্বরূপ । তাহারা যেন ইহার ভালটি গ্রহণ করে এবং মন্দটি পরিত্যাগ করে। বুকাইর ইব্ন আবদুল্লাহ মুযানীও ইহা মুরসাল সূত্রে রিওয়ায়াত করিয়াছেন। এই রিওয়ায়াত ইব্ন জারীরও উদ্ধৃত করিয়াছেন। সালিম ইব্ন আবুল জা‘আদ (র) বলেন ৪ ‘আদমের পুত্র তাহার ভাইকে হত্যা করিলে আদম (আ) একশত বৎসর পর্যন্ত বিষন্নতা ও শোকে অভিভূত হইয়া থাকেন। দীর্ঘ একশত বৎসর তাহার মুখে কখনো হাসি ফোটে নাই । অতঃপর ফেরেশতারা আসিয়া তাহার মঙ্গল কামনা করিয়া তাহার বিষনু মুখে হাসি ফোটান ৷ ইহাও ইব্ন জারীর (র) বর্ণনা করিয়াছেন। ইব্ন হুমাইদ (র)......আবূ ইসহাক হামদানী (র) হইতে বর্ণনা করেন যে, আবূ ইসহাক হামদানী (র) বলেন £ আলী ইব্ন আবূ তালিব (রা) বলিযাছেন, আদম (আ)-এর পুত্র তাহার ভাইকে হত্যা করিয়া ফেলিলে তিনি শোকে মূহ্যমান হইয়া বলিতে থাকেন $ ed i 000s + le 9 DMS call aad Lili ay + aby SINS অর্থাৎ ‘শহর ও শহরের সবকিছু বদলাইয়া গিয়াছে। পৃথিবীর রংও বদলাইয়া বিবর্ণ হইয়া গিয়াছে। সব কিছুর রং ও স্বাদ বিদায় নিয়াছে এবং প্রত্যেক আকর্ষণীয় চেহারার লালিত্য হ্রাস পাইয়াছে ৷’ আদম (আ)-এর শোকগীথার উত্তরে বলা হয় ৪ ell A Loy + bs2 N53 5 J me 4 2 33 se FO ILS i > অর্থাৎ ‘হাবীলের ভাই সব কিছুকে হত্যা করিয়া ফেলিয়াছে, জীবিত ব্যক্তিকেও মৃতদের কাতারে ঠেলিয়া দিতেছে। সুসংবাদ আসিল, হত্যাকারী তাহার হত্যার দায়-দায়িত্ব নিজেই বহন করিবে ।' এই কথা স্পষ্ট যে, কাবীলকে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হইয়াছিল। মুজাহিদ ও ইব্ন জারীর (র) হইতে বর্ণিত হইয়াছে যে, তাহার এক পা অন্য পায়ের গোছার মধ্যে ঢুকাইয়া তাহাকে সূর্যমুখী করিয়া ঝুলাইয়া রাখা হইয়াছে এবং সূর্যের সাথে সাথে সেও ঘুরিতে. থাকে । হাদীসে আসিয়াছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ কতগুলি পাপের জন্য আল্লাহ পৃথিবীতেই শাস্তি প্রদান করেন এবং পরকালেও তাহার জন্য শাস্তি নির্ধারিত থাকে। তাহার মধ্যে বিশেষ
— পৃষ্ঠা ৫০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।