তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫১০ তাফসীরে ইব্‌ন কাছীর বলিতে লাগিল, হায়! এই কাকটির মত কাজ করার বুদ্ধিও আমার হইল না! অতঃপর সে কাকের কাছে শিখিয়া তাহার ভাইয়ের শবদেহ অনুরূপভাবে কবর স্থ করিয়া রাখিল। লাইস ইব্‌ন আবূ আলীম (র)......মুজাহিদ হইতে বর্ণনা করেন, সে তাহার ভাইয়ের শবদেহ কোলে নিয়া একশত বৎসর পর্যন্ত বসিয়া ছিল। কেননা মাটি খনন করিয়া শবদেহ কবরস্থ করার কৌশল তাহার জানা ছিল না। অতঃপর যখন একটি মৃত কাককে একটি জীবিত কাক কর্তৃক সমাধিস্থ হইতে দেখিল, তখন সে বলিয়া উঠিল, হায়! আমি কি এই কাকের মতও হইতে পারিলাম না, যাহাতে আমার ভ্রাতার শবদেহ সমাহিত করিতে পারি ? অতঃপর সে অনুতপ্ত হইল । ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। আতীয়া আওফী (র) বলেন ঃ সে তাহার ভাইকে হত্যা করায় ভীষণভাবে মর্মাহত হয় । নিহতের শবদেহের আশে পাশে পাখি ও জীবজন্তু আসিয়া অপেক্ষা করিতে থাকে যে, কোথায় শবদেহ ফেলিবে এবং সেখানে গিয়া উহারা শবদেহ ভক্ষণ করিবে। ইব্ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। পূর্ববর্তী আসমানী গ্রন্থ সম্পর্কীয় কোন বিজ্ঞ আলিম হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বর্ণনা করেন ঃ পৃথিবীর প্রথম নিহত ব্যক্তিকে হত্যা করার পর হত্যাকারীর হাত হইতে তাহার শবদেহ মাটিতে পড়িয়া যায় এই ভাবনায় যে, কিভাবে ইহাকে গোপন করা যায় ? প্রথম হত্যাকারী আদম (আ)-এর এক সন্তান এবং প্রথম নিহতও আদম (আ)-এর এক সন্তান । ইব্‌ন জারীর (র) বলেন ঃ তাওরাত অনুসারীদের ধারণা যে, কাবীল যখন তাহার ভাই হাবীলকে হত্যা করে, তখন আল্লাহ পাক ডাকিয়া বলেন, হে কাবীল ৪ তোমার ভাই হাবীল কোথায় ? কাবীল উত্তরে বলে, আমি কি জানি ? আমি কি তাহার পাহারাদার নাকি ? তখন আল্লাহ পাক বলেন, তোমার ভাইয়ের রক্ত আমাকে পৃথিবী হইতে ডাকিতেছে। যে যমীনের মুখ খুলিয়া দিয়া তুমি তোমার নিষ্প্রাণ ভাইয়ের রক্ত তাহার মুখে ঢালিয়াছ, সই যমীন তোম্ুকে অভিশাপ দিতেছে । তুমি সেই যমীনে চাষাবাদ করিলে উহাতে আর ফসল পাইবে না, যে পর্যন্ত না তুমি অনুতপ্ত হইবে। ০১। "০ (০১-০5 -‘অতঃপর সে অনুতপ্ত হইল’ হাসান বসরী (র) বলেন, ইহার দ্বারা আল্লাহ তা'আলা তাহার ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রকাশ্য অনুতাপ প্রকাশের কথা বলিয়াছেন। এই কথার উপর সকল মুফাসসির একমত যে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই হযরত আদম (আ)-এর গুরসজাত সন্তান ছিল । যথা হাদীসে উল্লেখিত হইয়াছে যে, পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড ঘটিবে, উহার পাপের একাংশ হযরত আদম (আ)-এর প্রথম পুত্রের উপর বর্তাইবে। কারণ সেই প্রথম হত্যা পদ্ধতি আবিষ্কার করিয়াছে । কিন্তু ইব্‌ন জারীর (র) ...... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন যে, হাসান বসরী (র) বলেন ৪ 5১৬ [01,505 2৫% 51 কুরআনের এই আয়াতাংশে যে আদম (আ)- -এর দুই পুত্রের কথা বলা হইয়াছে, এই দুই পুত্র হইল বনী ইসরাঈলের দুই ব্যক্তি, আদম (আ)-এর গুরসজাত সন্তান নয়। কেননা প্রথম কুরবানী তাহাদের হইতে আরম্ভ হইয়াছিল । আর পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি মৃত্যুবরণ করেন তিনি হইলেন আদম (আ) ৷ তবে ইহার সনদে যথেষ্ট দুর্বলতা ও সন্দেহ রহিয়াছে।

— পৃষ্ঠা ৫০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।