তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০৮ তাফসীরে ইব্ন কাছীর ইব্‌ন জারীর (র) বলেন £ যখন সে হত্যা করিতে প্রবৃত্ত হয়, তখন 'সে তাহার গলা মোচড়াইতেছিল। ইতিমধ্যে ইবলিস আসিয়া একটি পশু ধরিয়া আনিয়া একটি পাথরের উপর উহার মাথা রাখিয়া অপর একটি পাথর দিয়া আঘাত করিয়া পশুটিকে মারিয়া ফেলে । আদম (আ)-এর পুত্র এই কর্ম দেখিয়া তাহার ভাইকেও সেইরূপে হত্যা করে। ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বৰ্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইব্‌ন ওয়াহাব (র)......যায়দ ইব্‌ন আসলাম হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্ন আসলাম বলেন $ সে তাহাকে হত্যা করার জন্য মাথায় আঘাত করে, গালে থার্ড মারে ও ঘুষি মারিতে থাকে। আসলে কিভাবে হত্যা করিতে হয় তাহা কাবীলের জানা ছিল না। ইতিমধ্যে ইবলিস আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি ইহাকে হত্যা করিতে চাও ? সে বলিল, হ্যা, আমি ইহাকে হত্যা করিতে চাই । ইবলিস বলিল, তাহা হইলে একটি পাথর উঠাইয়া উহার মাথায় আঘাত কর । অতঃপর সে একটা পাথর উঠাইয়া তাহার মাথায় সজোরে আঘাত করিলে তাহার মাথা থেতলাইয়া যায়। ইহা সংঘটিত হওয়ার পরই ইবলিস হাওয়া (আ)-এর নিকট গিয়া বলিল, হে হাওয়া! কাবীল হাবীলকে হত্যা করিয়া ফেলিয়াছে। সে ইবলিসকে বলিল, হত্যা আবার কি ? ইবলিস বলিল, সে আর খাইতে পারিবে না, পান করিতে পারিবে না এবং নড়াচড়া করিতে পারিবে না । হাওয়া (আ) বলিলেন, ইহাকে তো মৃত্যু বলে । ইবলিস বলিল, হ্যা, সে মারা গিয়াছে। ইহা শুনিয়া হাওয়া (আ) কান্নায় ভাঙ্গিয়া পড়েন। ইতিমধ্যে হযরত আদম (আ) আসিয়া পড়েন ও তাহাকে জিজ্ঞাসা করেন, কি হইয়াছে তোমার ? কিন্তু তিনি শোক-ব্যথায় কোন কথা বলিতে পরিতেছিলেন না । হযরত আদম (আ) আবার আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেও কোন কথা না বলার পর তাহাকে ত্রদ্ধস্বরে বলিলেন, আচ্ছা, তুমি তোমার মেয়েদিগকে নিয়া কাদিতে থাক। আমি আমার ছেলেদেরসহ ইহা হইতে সম্পূর্ণ ভিন্ন। ইব্‌ন আবু হাতিম ইহা বৰ্ণনা করিয়াছেন। আল্লাহ তা‘আলা বলিয়াছেন 8 ১,১11 ০ ০-০০১ ‘অর্থাৎ দুনিয়া ও আখিরাত উভয় জগতে সে ক্ষতিগ্রস্ত হইল’ অর্থাৎ নিজের যমজ বোন বিবাহ করিতে না পারার ক্ষতি হইতে ইহা অধিক ও অনন্তকালের জন্য ক্ষতি । ইমাম আহমদ (র).......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তোমরা অন্যায়ভাবে হত্যা করিও না। যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, তাহার খুনের পাপ আদম (আ)-এর প্রথম সন্তানের উপর বর্তায় । কেননা সে পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যার সূত্রপাত করিয়াছে। আবূ দাউদ সহ আমাশের সূত্রে একটি দল এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র)......ইব্‌ন জুরাইজ হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন জুরাইজ বলেন £৪ মুজাহিদ (র) বলিয়াছেন, উক্ত হত্যাকারীর একটি পা অন্য পায়ের গোছার মধ্য দিয়া ঢুকাইয়া তাহার মুখ সূর্যের দিকে করিয়া ঝুলাইয়া রাখা হইয়াছে । সূর্যের গতির সাথে সেও ঘুরিতে থাকে এবং শীতকালে বরফের গর্তে এবং গ্রীষ্মকালে আগুনের গর্তে রাখিয়া তাহাকে শাস্তি দেওয়া হয়। ইব্‌ন জুরাইজ বলেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলিয়াছেন ৪ আদম (আ)-এর হন্তা পুত্র প্রত্যেক হত্যাকারীর হত্যার পাপের একটা নির্দিষ্ট অংশ অবশ্য পাইবে এবং তাহাদের আযাবের একাংশও সে ভোগ করিবে।

— পৃষ্ঠা ৫০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।