তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা মায়িদা ৫০৭ হত্যাকারীর কাধে কিছু কিছু যাইবে । কেননা অত্যাচারের বদলা নেওয়ার কথা হাদীস দ্বারা প্রমাণিত । হাদীসে ইহাও আসিয়াছে যে, ‘অত্যাচার করা পাপ । তাহার মধ্যে সবচেয়ে জঘন্য হইল হত্যা করা ৷’ আল্লাহ তা'আলাই ভাল জানেন। ইব্ন জারীর (র) বলেন ঃ ইহার সঠিক অর্থ হইল, আমি কামনা করি তুমি তোমার নিজের পাপ এবং আমাকে হত্যা করার পাপ বহন কর ৷ অর্থাৎ তোমার অন্যান্য পাপের সঙ্গে এই পাপটি যুক্ত হউক । কখনো ইহার অর্থ এই নয় যে, আমার সমুদয় পাপ তোমার ঘাড়ে চাপিয়া বসুক । কেননা আল্লাহ পাক আমাদিগকে বলিয়াছেন, ‘প্রত্যেক আমলকারীকে তাহার নিজ নিজ আমলের প্রতিফল দান করা হইবে৷’ তাই কখনো এই কথা বলা যায় না যে, নিহত ব্যক্তির সারা জীবনের সকল পাপ হত্যাকারীর কাধে চাপাইয়া দেওয়া হইবে। এখন কথা হইল যে, হাবীল তাহার ভাইকে এই কথা কেন বলিয়াছিলেন। হাবীল তাহার ভাইকে এই কথা বলিয়া উপদেশ দেন এবং ভীতি প্রদর্শন করেন যে, সে যেন এই মহাপাপ হইতে বিরত থাকে। নতুবা সে পাপী হইয়া জাহান্নামের অধিবাসী হইবে। কারণ সে তো তাহার মুকাবিলা করিতেছে না। সুতরাং সকল পাপ তাহারই কাধে চাপিবে। সেই কথাই এই আয়াতে বলা হইয়াছে ৪ ১, egal Sl ltl অৰ্থাৎ ‘তুমি আমার ও তোমার পাপের ভার বহন কর ।' lh) 32 LS ET EE অর্থাৎ ‘তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও এবং ইহা হইল যালিমদের কর্মফল !' ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা তাহাকে দোযখের ভীতি প্রদর্শন করা হয় কিন্তু ইহাতে সে ভয় পায় নাই এবং হত্যা করা হইতে নিরস্ত হয় নাই । অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ EAB oe reli ED sl Bits Sey ‘অতঃপর তাহার মন ভ্রাতৃহত্যায় তাহাকে উত্তেজিত করিল এবং সে তাহাকে হত্যা করিল । ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল ৷' অর্থাৎ তাহার চিত্ত ইহাকে উত্তম মনে করিয়াছে এবং উন্মত্ত বাহাদুরী তাহাকে ভ্রাতৃহত্যায় উদ্বুদ্ধ করিয়াছে। মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসায়ন বলেন £ সে তাহাকে চাকুর আঘাতে হত্যা করিয়াছিল । জনৈক সাহাবী হইতে আবদুল্লাহ ইব্‌ন মুররা এবং ইব্‌ন আব্বাস (রা) হইতে আবূ সালিহ ও আবু মালিক প্রমুখের সূত্রে সুদ্দী (র) বলেন ঃ কাবীল তাহার ভাই হাবীলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজিতেছিল। একদিন হাবীল পাহাড়ের উপর পশু চরাইতে চরাইতে ঘুমাইয়া পড়েন। ইতিমধ্যে কাবীল আসিয়া তাহাকে ঘুমন্ত দেখিয়া একটা পাথর উঠাইয়া তাহার মাথায় নিক্ষেপ করে এবং তৎক্ষণাৎ তিনি সেই স্থানে মারা যান। তাহাকে এভাবে মৃত রাখিয়া কাবীল সেখানে হইতে পালাইয়া যায়। ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। কোন ইয়াহুদী আলিম বলিয়াছেন ৪ তাহাকে পশুর মত গলা কাটিয়া হত্যা করা হইয়াছিল অথবা তাহার গলা কাটিয়া শরীর হইতে আলাদা করিয়া ফেলা হইয়াছিল ।

— পৃষ্ঠা ৫০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।