Contents সূরা মায়িদা ৫০৫ Il uu Assy ll ss bl Els ASS eli Gl Sal অর্থাৎ ‘আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না, আমি তো রাববুল আলামীন আল্লাহ্কে ভয় করি ।' আইউব সাখতিয়ানী (রা) বলেন $ সর্বপ্রথম এই আয়াতটির উপর যিনি আমল করিয়াছিলেন, তিনি হইলেন হযরত উসমান (রা)। ইব্ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ যর (রা) বলেন $ একদা রাসূলুল্লাহ (সা) গাধার উপর সওয়ার হইয়া কোথাও চলিলেন এবং আমি তাহার পিছনে বসিয়াছিলাম । তখন রাসুলুল্লাহ (সা) বলেন, হে আবূ যর! তুমি যদি মানুষের এমন দারিদ্র্য ও অভাব দেখ যে, ক্ষুধার যন্ত্রণায় তাহারা বাড়ির বিছানা হইতে উঠিয়া মসজিদেও না আসিতে পারে, তখন তুমি কি করিবে ? আবূ যর (রা) বলিলেন, ইহার সমাধান সম্বন্ধে আল্লাহ ও তাহার রাসূলই ভাল জানেন রাসূলুল্লাহ (সা) বলেন, তখন যে কোন ধরনের পাপ হইতে সজাগ ও সংযত থাকিবে। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে আবূ যর! তুমি যদি দেখ, মহামারীর প্রকোপে ঘরে ঘরে কবরের চিহ্ন, তখন তুমি কি করিবে ? আমি বলিলাম, আল্লাহ ও তাহার রাসূলই ভাল জানেন রাসূলুল্লাহ (সা) বলিলেন, তখন সবর করিবে। ইহার পর আবার তিনি বলিলেন, হে আবূ যর! তুমি যদি দেখ, মানুষের মধ্যে পরস্পরে হানাহানি ও খুনাখুনি শুরু হইয়া যায়, এমনকি মরুভূমির পাথরগুলিও যদি রক্তাক্ত হয়, তখন তুমি কি করিবে ? আমি বলিলাম, আল্লাহ ও তাহার রাসূলই ভাল জানেন রাসূলুল্লাহ (রা) উত্তরে বলিলেন, তখন তুমি ঘরের দরজা বন্ধ করিয়া উহার মধ্যে বসিয়া থাকিবে। ইহা শুনিয়া আমি বলিলাম, আমি যদি উহাতে অংশগ্রহণ না করি, তবুও কি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, হ্যা, তুমি তোমার সমমনাদের কাছে চলিয়া যাইবে এবং তাহাদের নিকট অবস্থান করিবে। তিনি বলিলেন, আমি যদি অস্ত্র ধারণ করি তবে ? রাসুলুল্লাহ (সা) বলিলেন, তবে তুমি যাহাদের পক্ষে অস্ত্র ধারণ করিবে, তাহাদের দলের অন্তর্ভুক্ত হইয়া যাইবে । তখন যদি কাহারো তরবারির ঝলক তোমাকে শংকিত করে, সেক্ষেত্রে তুমি তোমার মুখের উপর কাপড় ঢাকিয়া দিবে। যাহাতে সে তোমার ও তাহার পাপগুলি একাই নিয়া যায়। আবদুল্লাহ ইব্ন সামিত (রা) হইতে আবূ ইমরানের সূত্রে আহলে সুনান এবং মুসলিমও ইহা বৰ্ণনা করিয়াছেন। আবূ দাউদ (র)......আবূ যর (রা) হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ইব্ন মারদুবিয়া (র)......রিবঈ হইতে বর্ণনা করেন যে, রিবঈ বলেন ৪ আমরা হুযায়ফার জানাযায় উপস্থিত ছিলাম ৷ তখন এক ব্যক্তিকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, আমি এই হুযায়ফার নিকট শুনিয়াছি যে, তিনি লোকদিগকে রাসূলুল্লাহ (সা)-এর হাদীস বলার সময় চলিয়া যাইব । যদি সেখানেও যাইয়া আমাকে কেহ হত্যা করিতে উদ্যত হয়, তবে আমি কাছীর__-৩/৬৪
— পৃষ্ঠা ৫০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।