তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০৪ তাফসীরে ইব্ন কাছীর অর্থাৎ ‘তাহার সেই নেককার ভাই, তাকওয়ার জন্য যাহার কুরবানী আল্লাহ কবূল করিয়াছিলেন, তাহাকে যখন তাহার ভাই বিনা অপরাধে হত্যার হুমকি দিল, তখন বলিল, না। তোমার নিকৃষ্টতম বস্তুর কুরবানীর মত আমার কুরবানীও যদি গৃহীত না হইত, তবে তুমি ও OE OO 5 মচ আতর বত £ তাক আল্লাহকে ভয় করি। SINS VET অর্থাৎ তুমি যাহা ইচ্ছা তাহা আমাকে করিতে পার । কিন্তু আমি সংযম ও ধৈর্য ধারণ করিব । কাৰণত ততবার বর আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) এই প্রসঙ্গে বলেন $ কাবীল অপেক্ষা হাবীল অধিক শক্তিশালী ছিলেন। তবুও বিনয় ও শিষ্টাচার প্রদর্শনপূর্বক কাবীলকে এই কথা বলেন। কেননা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন ৪ যদি দুইজন মুসলমান একে অপরকে হত্যা করার জন্য তরবারি নিয়া উদ্যত হয়, তবে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই জাহান্নামী হইবে । সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল ৷ হত্যাকারী না হয় অপরাধী, নিহত ব্যক্তির কি দোষ ? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ নিহত ব্যক্তিরও তাহার হত্যাকারীকে হত্যা করার ইচ্ছা ছিল। ইমাম আহমদ (র)......বিশর ইব্ন সাঈদ হইতে বর্ণনা করেন যে, বিশর ইব্‌ন সাঈদ বলেন £ বিদ্রোহীরা যখন হযরত উসমান (রা)-এর বাসভবন অবরোধ করিয়াছিল, তখন সা'দ ইব্‌ন আবু ওয়াককাস (রা) বলিয়াছিলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ঃ অচিরেই দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হইবে । তখন দণ্ডায়মান ব্যক্তি অপেক্ষা উপবিষ্ট ব্যক্তি উত্তম হইবে, চলমান ব্যক্তি অপেক্ষা দণ্ডায়মান ব্যক্তি উত্তম হইবে এবং দৌড়ানো ব্যক্তি অপেক্ষা চলমান ব্যক্তি উত্তম হইবে। জনৈক সাহাবী রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, যদি কোন ব্যক্তি আমার গৃহে প্রবেশ করিয়া আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়, তখন আমি কি করিব ? তিনি বলিলেন, তখন তুমি আদম (আ)-এর পুত্রের ভূমিকা গ্রহণ করিবে। কুতায়বা ইব্‌ন সাঈদের সূত্রে তিরমিষধীও ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি হাদীসটিকে মাসউদ, আবু ওয়াকিদ, আবু মূসা ও খুরশাহ (রা) প্রমুখ হইতেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। কেহ ইহা লাইস ইব্‌ন সা‘দের সনদেও রিওয়ায়াত করিয়াছেন। হাফিয ইব্‌ন আসাকির (র) বলেন £ঃ যে ব্যক্তি জিজ্ঞাসা করিয়াছিলেন, তাহার নাম হইল হুসায়ন আল-আশাজাঈ । আবূ দাউদ (র)...... সা“দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) হইতে বর্ণনা করেন যে, সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) উপরোল্লিখিত হাদীসটি সম্পর্কে বলেন ঃ আমি রাসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! যদি আমি কাহাকেও আমার ঘরে ঢুকিয়া আমাকে হত্যা করিতে উদ্যত দেখি, তখন কি করিব ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন £ তখন তুমি আদম (আ)-এর পুত্রের ভূমিকা অবলম্বন করিবে। ইহা বলিয়া তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন ৪

— পৃষ্ঠা ৫০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।