Contents সূরা মায়িদা | ৫০৩ অর্থাৎ ‘যখন তাহার উভয় কুরবানী করিয়াছিল, তখন তাহাদের একজনের কুরবানী কবূল হইল এবং অন্যজনের কবূল হইল না । তাহাদের একজন বলিল, আমি তোমাকে হত্যা করিবই । অপরজন বলিল, আল্লাহ মুত্তাকীদের কুরবানী কবুল করেন ৷’ ইহার বাহ্যিক অর্থ দ্বারাও এই কথা বুঝায় যে, সে তাহার ভাইয়ের কুরবানী সফল হওয়ার কারণে রাগ ও হিংসাবশত তাহাকে হত্যা করিয়াছে, অন্য কোন কারণে নয়। জমহুর আলিমদের মধ্যে এই কথা প্রসিদ্ধ যে, হাবীল একটি বকরী কুরবানী করিয়াছিল এবং কাবীল খাদ্যশষ্য কুরবানী করিয়াছিল । হাবীলের কুরবানীর বকরী কবূল হইয়াছিল । ইব্ন আব্বাস (রা) প্রমুখ বলেন ৪ হাবীলের কুরবানীর বস্তু ছিল ভেড়া যাহা পরবর্তীতে ইব্রাহীম (আ) কুরবানী করিয়াছিলেন। তবে এই উভয় অভিমতের মধ্যে কোন বৈপরীত্য নাই । আল্লাহই ভাল জানেন। মোট কথা কাবীলের কুরবানী কবূল হয় নাই । মুজাহিদসহ বিভিন্ন ইয়াহুদী বা কিতাবী আলিমদের মতামত দ্বারা উহা প্রমাণিত । অথচ ইব্ন জারীর মুজাহিদ হইতে একটি রিওয়ায়াতে বর্ণনা করিয়াছেন যে, কাবীলের কুরবানী কবুল হইয়াছিল। ইহা প্রসিদ্ধ বা জমহুরের মতের বিপরীত । আমাদের মনে হয়, বর্ণনাকারী মুজাহিদের কথা যথাযথভাবে সংরক্ষণ করিতে পারেন নাই । আল্লাহই ভাল জানেন। +5 ০০ | "1,550 45 এৱ মর্মার্থ হইল কার্যত আল্লাহকে ভয় করা । ইব্ন আবূ হাতিম (র)......ইব্ন মালিক আল-মুকরী ওরফে তামীম হইতে বর্ণনা করেন যে, ইব্ন মালিক আল-মুকরী ওরফে তামীম বলেন, আমি আবু দারদা (রা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন ৪ ইয়াকীনের অবস্থায় আমার এক রাকা‘আত নামায কবুল হওয়া আমার জন্য পৃথিবী ও উহার মধ্যবর্তী সকল সম্পদের চেয়ে বহু প্রিয় ও কাঞ্ছিত। যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন, Cl +35 "০ ২01 "45, ‘আল্লাহ মুত্তাকীদের কার্য কবুল করেন! ইব্ন আবু হাতিম (র)......মাইমূন ইব্ন আবূ হামযা হইতে বর্ণনা করেন যে, মাইমূন ইবৃন আবু হামযা (র) বলেন £ঃ একদা আমি আবু ওয়ায়লের নিকট বসিয়াছিলাম। এমন সময় আমাদের নিকট মু‘আযের শাগরিদগণের মধ্য হইতে আবূ আকীক নামক এক ব্যক্তি প্রবেশ করিল । তাহাকে শাকীক ইব্ন সালমা জিজ্ঞাসা করিল, হে আবু আকীক। আপনি মু'আয ইব্ন জাবাল (রা)-এর নিকট হইতে শ্রুত একটি হাদীস আমাদিগকে বলুন । তিনি বলিলেন, হ্যা, আমি তাহাকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন £ঃ লোকজন কিয়ামতের মাঠে একত্রে জমায়েত হইবে ৷ তখন তাহাদিগকে কেহ ডাকিয়া বলিবেন, আনল্লাহভীরুরা কোথায়? তখন আল্লাহভীরুরা আল্লাহ্র ডানার নীচে দাড়াইয়া যাইবে । আল্লাহ তা'আলা তাহাদের হইতে কোন পদা করিবেন না। ইহা শুনিয়া আব আকীক তাহাকে জিজ্ঞাসা করেন, মুত্তাকী কাহারা ? তিনি বলিলেন, যাহারা শিরক ও প্রতিমা পূজা হইতে বাচিয়া থাকে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্র ইবাদত করে। অতঃপর আল্লাহ্র ডানার নীচে দাড়ানো মুত্তাকীগণ বেহেশতের দিকে যাত্রা করিবে। আল্লাহ তা'আলা অতঃপর বলেন $ GL LAMY LAGS Bl BU li Jn dob AE
— পৃষ্ঠা ৫০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।