তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ٨٦٨
📝 نص 📖 PDF

8 আলোকে কুরআন-ব্যাখ্যায় স্বীয় মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইব্‌ন কাছীর-এর অনুরূপ এত বিপুল সংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্ৰসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুয়ুতী (র) বলেছেন, 'এ ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি’ আল্লামা শাওকানী (র) এই গ্রন্থটিকে ‘সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর অন্যতম’ বলে মন্তব্য করেছেন। আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের বাংলা অনুবাদের কাজ ১১ খণ্ডে সমাপ্ত করে বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি । অনুবাদের গুরুদায়িত্্‌ব পালন করেছেন প্রখ্যাত আলিম, শিক্ষাবিদ, অধ্যাপক আখতার ফারূক। গ্রন্থটির তৃতীয় খণ্ডের তৃতীয় সংস্করণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর চতুর্থ সংস্করণ প্রকাশ করা হলো। এই অমূল্য গ্ৰন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আতস্তরিক মুবারকবাদ জানাই । মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন!

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.