তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০২ তাফসীরে ইব্ন কাছীর (আ)-এর আদেশ মানিতে অস্বীকৃতি জানাইল। অবশ্য হাবীলের যমজ বোনের চেয়ে কাবীলের যমজ বোন সুশ্রী ছিল। তাই কাবীল তাহার যমজ বোনের প্রতি ছিল খুবই দুর্বল । এই আদেশ অমান্য করার পক্ষে সে যুক্তি উত্থাপন করিল যে, আমরা দুই যমজ ভাইবোন জান্নাতে জন্মলাভ করিয়াছি । অতএব আমিই আমার যমজ বোনের পাণি গ্রহণের উপযুক্ত দাবিদার । কোন কোন ইয়াহ্দী আলিম ইহাও বলিয়াছেন যে, কাবীলের যমজ বোন অতি সুশ্রী ছিল। বিধানমত কাবীলের অন্য ভাইয়ের জন্য তাহাকে বিবাহ করা বৈধ । কিন্তু কাবীল তাহার রূপের কারণে তাহাকে নিজের জন্য কামনা করিয়াছিল । আল্লাহই ভালো জানেন । যাহা হউক, তাহার পিতা তাহাকে বলিয়াছিল, হে বৎস! সে তোমার জন্য বৈধ নয়। কিন্তু কাবীল তাহার পিতার কথা উপেক্ষা করিল । অতঃপর তাহার পিতা তাহাদের উভয়কে বলিল, তোমরা কুরবানী কর ৷ যাহার কুরবানী গৃহীত হইবে, সেই উক্ত বোনকে বিবাহ করিবে। কাবীল কৃষিকাজ করিত এবং হাবীল পশুপালন করিত। কাবীল গম উৎসর্গ করিল এবং হাবীল তাহার পশুপাল হইতে উত্তম হৃষ্টপুষ্ট একটি গরু কুরবানী করিল। কেহ বলেন, হাবিল একটি গাভী কুরবানী করিয়াছিল । অতঃপর আসমান হইতে উজ্জ্বল অগ্নি আসিয়া হাবীলের কুরবানী গ্রাস করিয়া নেয় এবং কাবীলের কুরবানীর বস্তু সেইভাবেই থাকিয়া যায়। পূর্ব যুগে কুরবানী কবূল হওয়া না হওয়ার এইটাই ছিল আলামত । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। ইহাদের সম্পর্কে আওফী (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ তখনকার দিনে কোন গরীব-মিসকীন না থাকার কারণে কুরবানীর বস্তু ফেলিয়া রাখা হইত এবং যাহার কুরবানী গৃহীত হইত, তাহার কুরবানী আসমান হইতে আগুন আসিয়া গ্রাস করিয়া নিত। আদম (আ)-এর পুত্রদ্বয়ের ব্যাপারেও ইহা হইয়াছিল । তাহার এক পুত্র পশুপালন করিত এবং অন্য পুত্র কৃষিকাজ করিত । যে পশুপালন করিত, সে হষ্টপুষ্ট একটি বকরী. কুরবানী করে এবং অন্য ভাই নিকৃষ্ট ধরনের কিছু শষ্য কুরবানী দেয় । ফলে আসমান হইতে আগুন আসিয়া তাহাদের কুরবানীর বস্তুর মাঝখানে অবতরণ করে এবং বকরীটি খাইয়া ফেলে ও শষ্যগুলি রাখিয়া যায় । তখন আদম (আ)-এর এক পুত্র অন্য পুত্রকে অর্থাৎ যাহার কুরবানী কবুল হইয়াছে তাহাকে বলিল, তুমি লোকজনের কাছে যাইবে এবং তাহাদিগকে তোমার কুরবানী কবূল হওয়ার কথা বলিবে। এমন কি এই কথাও বলিবে যে, আমার চেয়ে তুমি উত্তম এবং আল্লাহ্র প্রিয় ব্যক্তি । তাই তোমাকে আমি হত্যা করিয়া ফেলিব। তখন অন্য ভাই তাহাকে বলিল, আমার কি অপরাধ ? আল্লাহ তো মুত্তাকীদের কুরবানী কবূল করিয়া থাকেন। ইব্ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইহা দ্বারা বুঝা যায় যে, কাবীল তাহার ভাই হাবীলকে হত্যা করিয়াছিল একমাত্র হাবীলের কুরবানী কবূল হওয়ার কারণে, মহিলাঘটিত কোন ব্যাপারে নয়। পূর্বেও এই কথার সমর্থনে রিওয়ায়াত বর্ণিত হইয়াছে। কুরআন দ্বারাও এই কথাই বুঝা যায়। যেমন ৪ “Le ee Ge oer ee 2 oe ogee Oo Ed “0 E293 $# 0 2 “2 +“ ০ JUG ELESY JUS AV Le JT asl te JAG USGS [| “6 280 vw gee 2 adh a Ll)

— পৃষ্ঠা ৪৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।