Contents সূরা মায়িদা ৫০১ ইব্ন আবু হাতিম (র)......মুহাম্মদ ইব্ন আলী ইব্ন হুসায়ন হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্ন আলী ইবন হুসায়ন বলেন $ আদম (আ) হাবীল এবং কাবীলকে বলিলেন, আল্লাহ তা'আলা তোমাদের উভয়কে কুরবানী করার জন্য আদেশ করিয়াছেন। তোমাদের যাহার কুরবানী কবূল হইবে, সে উহার পাণিগ্রহণের অধিকার লাভ করিবে। হাবীল বকরী পালন করিত । সে তাহার বকরী হইতে সবচেয়ে উত্তম বকরীটি কুরবানীর জন্য মনোনীত করে। কাবীল কৃষিকাজ করিত । সে তাহার শষ্য হইতে নিকৃষ্ট ধরনের কিছু শষ্য অত্যন্ত মনোকষ্টের সঙ্গে উৎসর্গ করার জন্য নির্বাচন করে। তাহাদের উভয়ের কুরবানীর বস্তু নিয়া আদম (আ) তাহাদের সহ পাহাড়ের উপর উঠেন এবং সেখানে উহা রাখিয়া বসিয়া থাকেন । তাহারা উভয়ে কুরবানী কবূল হওয়ার জন্য অধীরভাবে অপেক্ষা করিতেছিল। এমন সময় আল্লাহপাক আগুন প্রেরণ করেন এবং সেই আগুন আসিয়া হাবীলের কুরবানীর বস্তুর উপর ভর করে এবং উহা আকাশে তুলিয়া নিয়া যায়। অথচ কাবীলের কুরবানীর বস্তু উপেক্ষিত হইয়া তথায় পড়িয়া থাকে। ইহা দেখিয়া আদম (আ) কাবীলকে বলিলেন, তোমার কুরবানীর বস্তু উপেক্ষিত হইয়াছে, তোমার অমঙ্গল হউক । কাবীল তখন বলিল, আপনি হাবীলকে ভালবাসেন বিধায় আপনি তাহার জন্য দুআ করিয়াছেন। তাই তাহার কুরবানী গৃহীত হইয়াছে এবং আমার কুরবানী উপেক্ষিত হইয়াছে। তখন কাবীল হাবীলকে ক্রুদ্ধ স্বরে বলিল, আমি তোকে হত্যা করিব। তোর জন্য আব্বা দু'আ করিয়াছেন, তাই তোর কুরবানী কবূল হইয়াছে আর আমার কুরবানী উপেক্ষিত হইয়াছে। | কাবীল সেই হইতে হাবীলকে হত্যা করার সুযোগ সন্ধান করিতেছিল। একদা হাবীলের পশুপালনশেষে ঘরে ফিরিতে বিলম্ব হইল । তখন আদম (আ) কাবীলকে জিজ্ঞাসা করিলেন ৪ হে কাবীল! তোমার ভাই কোথায়? কাবীল বলিল, সে তো বকরী চরাইতে গিয়াছিল। এখন আমি কি বলিব ? আদম (আ) বলিলেন, তোমরা অমঙ্গল হউক । যাও, এখনই তাহাকে খৌজ করিয়া নিয়া আস । তখন কাবীল মনে মনে বুদ্ধি আটিল যে, এই সুযোগে তাহাকে হত্যা করিব ৷ তাই সে সঙ্গে করিয়া ধারালো একটি চাকু নিল । পথে উভয়ের সাক্ষাত হয়। হাবীলকে দেখিয়াই হইয়াছিল । তাই তোমাকে আমি হত্যা করিব । উত্তরে হাবীল বলিল, আমি উত্তম বস্তু কুরবানী করিয়াছিলাম বলিয়া আমার কুরবানী কবূল হইয়াছিল । অথচ তুমি নিকৃষ্ট বস্তু কুরবানীর জন্য নিয়াছিলে। আল্লাহ পবিত্র ও উত্তম কুরবানী ব্যতীত কবুল করেন না । অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকীদের কুরবানী কবূল করিয়া থাকেন। হাবীল ইহা বলাতে কাবীল অত্যন্ত রাগান্বিত হইয়া তাহার ধারালো চাকুটি বাহির করিয়া হাবীলের শরীরে বসাইয়া দিল । তখন হাবীল কাবীলকে বলিল, হে কাবীল! তোমার অমঙ্গল হউক, তুমি তোমার এই জঘন্য হত্যার জন্য আল্লাহর নিকট কি জবাব দিবে ? তথাপি নিষ্ঠুর কাবীল তাহাকে হত্যা করিয়া মাটিতে পুঁতিয়া উপর দিয়া ধূলা- মাটি রাখিয়া দিল । | মুহাম্মদ ইব্ন ইসহাক (র)......আহলে কিতাবদের কোন এক আলিম হইতে বর্ণনা করেন ৪ আদম (আ) তীহার পুত্র কাবীলকে হাবীলের যমজ বোন এবং হাবীলকে কাবীলের যমজ বোন বিবাহ করার আদেশ করিয়াছিলেন। হাবীল তাহার আদেশ মানিয়া নিল। কিন্তু কাবীল আদম
— পৃষ্ঠা ৪৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।