তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০০ তাফসীরে ইব্ন কাছীর হুমকি দিল । তখন হাবীল বলিল, আল্লাহ তা‘আলা মুত্তাকীদের কুরবানী কবুল করিয়া থাকেন। ইবনে জারীর ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ঃ আদম (আ)-এর এক পুত্র তাহার সদোহরা যমজ বোন বিবাহ করিতে চাহিলে তাহাকে নিষেধ করা হয় এবং তাহাকে তাহার পরবর্তী গর্ভের বোনকে বিবাহ করার আদেশ করা হয়। আদম (আ)-এর একেকবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করিত । অবশ্য যাহাকে তাহার যমজ বোনকে বিবাহ করিতে নিষেধ করা হয়, তাহার যমজ বোনটি ছিল সুন্দরী এবং যে বোনটি বিবাহ করিতে বলা হয়, সেটি ছিল অসুন্দরী । তাই সুন্দরী বোনের যমজ ভাই বলে যে, আমি আমার যমজ বোনকে বিবাহ করিব। আমি তাহার পাণিগ্রহণের অধিকতর দাবিদার । আমিই তাহাকে বিবাহ করিব। অতঃপর তাহাদের মধ্যকার বিবাদের অবসানকল্পে উভয়কে কুরবানী করিতে আদেশ করা হয়। কিন্তু যে ভেড়া কুরবানী করে, তাহার কুরবানী কবূল হইল এবং যে কৃষিজাত দ্রব্য উৎসর্গ করে, তাহার উৎসর্গ কবুল হয় নাই । ফলে যাহার উৎসর্গ কবূল হয় নাই, সে অন্য ভাইকে হত্যা করে। এই হাদীসটির সনদ খুব চমৎকার । আবু হাতিম (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করে যে, ইব্‌ন আব্বাস (রা) ১। (U', 1,3 -এর ব্যাখ্যায় বলেন $ ‘যখন তাহারা উভয়ে কুরবানী করিয়াছিল’ অর্থাৎ যে: পশুপালন করিত, সে একটি মোটাতাজা ভেড়া কুরবানী করে এবং যে কৃষিকাজ করিত সে মন্দ ধরনের কতগুলি কৃষ্দ্রিব্য উৎসর্গ করে। ফলে আল্লাহ তা'আলা ভেড়া কুরবানী কবূল করেন। সেই ভেড়াটি তখন হইতে বেহেশতে প্রতিপালিত থাকে । ইব্রাহীম (আ) যখন কুরবানী করিয়াছিলেন, তখন বেহেশৃত হইতে তাহাকে সেই ভেড়াটি আনিয়া দেওয়া হইয়াছিল । ইহার বর্ণনা সূত্রও অতি উত্তম ৷ ইব্‌ন জারীর (র)......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন £ঃ আদম (আ)-এর দুই পুত্রের এক পুত্রের কুরবানী কবূল হয় এবং অন্য পুত্রেরটি কবুল হয় না। তাহাদের একজন কৃষিকাজ করিত এবং দ্বিতীয়জন পশুপালন করিত । তাহাদের উভয়কে কুরবানী করার জন্য আদেশ করা হইল । পশুপালক একটি মোটাতাজা উত্তম পশু কুরবানী করিল এবং কৃষক নিকৃষ্ট ধরনের কিছু ফসল উৎসর্গ করিল । অতঃপর আল্লাহ তা'আলা পশুপালকের উৎসগকৃতি পশু কবূল করেন এবং শষ্য উৎসর্গকারীর উৎসর্গ আল্লাহ উপেক্ষা করেন। আল্লাহ তা'আলা কুরআনে এই ঘটনাই বলিয়াছেন। অবশ্য যে নিহত হইয়াছিল, সে হত্যাকারী অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। এতদসত্ত্েও সে আল্লাহ্র ভয়ে স্বীয় ভ্রাতা কাবীলের অত্যাচার নীরবে সহ্য করিয়াছিল এবং ভাইয়ের উপর হস্ত উত্তোলন করা হইতে বিরত ছিল। ইসমাঈল ইব্‌ন রাফি মাদানী বলেন ৪ আদম (আ)-এর দুই পুত্রকে কুরবানী করার জন্য আদেশ করা হয়। তাহাদের একজন পশুপালন করিত । সে তাহার পশুর মধ্যে সবচেয়ে উত্তম ও ১ হষ্টপুষ্ট পসন্দনীয় পশুটি কুরবানী করে এবং তাহার কুরবানী আল্লাহ তা'আলা কবূল করেন। উক্ত কুরবানীকৃত পশুটি জান্নাতে তুলিয়া রাখা হয়। অতঃপর ইবরাহীম (আ) যখন কুরবানী করেন, তখন সেই পশুটি আনিয়া দেওয়া হয়। ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ৪৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।