Contents সূরা মায়িদা 8৪৯৯ স্মরণীয় যে, আদম (আ)-এর শরী‘আতে বিশেষ অবস্থার প্রেক্ষিতে সহোদর ভাইবোনের মধ্যে বিবাহ বৈধ ছিল। আদম (আ)-এর স্ত্রীর গর্ভে প্রত্যেকবার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগহণ করিত । এক গর্ভের মেয়ের সঙ্গে অন্য গর্ভের ছেলের বিবাহ হইত ৷ হাবীলের যমজ বোন ছিল অসুন্দরী এবং কাবীলের যমজ বোন ছিল সুন্দরী । তাই কাবীল ইচ্ছা করিয়াছিল, সে তাহার যমজ সুন্দরী বোনকে বিবাহ করিবে। কিন্তু আদম (আ) ইহা করিতে নিষেধ করিয়া মেয়েকে বিবাহ দেওয়া হইবে । হাবীলের কুরবানী কবূল হইল ও কাবীলের কুরবানী কবুল হইল না। তাহার পর যাহা ঘটিয়াছিল তাহা কুরআনে বর্ণিত রহিয়াছে। মুফাস্সিরদের প্রাসঙ্গিক মতামত ইব্ন আব্বাস, ইবন মাসউদ, মুররা, আনাস ও জনৈক সাহাবী (রা) হইতে আবূ মালিক ও আবু সালিহের সনদে সুদ্দী বর্ণনা করেন ৪ জনৈক সাহাবী হইতে রিওয়ায়াত করা হইয়াছে যে, হযরত আদম (আ)-এর প্রত্যেকবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম নিত । তিনি এক গর্ভের ছেলের সঙ্গে অন্য গর্ভের মেয়ের বিবাহ দিতেন। এইভাবে দুই গর্ভে দুইটি পুত্র সন্তান হয়। একজনের নাম হাবীল ও অন্যজনের নাম কাবীল। কাবীল কৃষিকাজ করিত এবং হাবীল পশুপালন করিত । ইহাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল কাবীল । কাবীলের যমজ বোনটি ছিল হাবীলের যমজ বোনটির চেয়ে সুন্দরী ৷ বিধিমত হাবীল কাবীলের যমজ বোনের পাণিপ্রার্থী হইল । কিন্তু কাবীল বাধা দিল। সে বলিল, এইটি আমার বোন । আমার যমজ বোন তোমার যমজ বোনের চেয়ে অনেক সুন্দরী । অতএব আমিই তাহার পাণিপ্রার্থী হওয়ার অধিকারী । কিন্তু তাহার পিতা কাবীলের ইচ্ছায় বাধা দিয়া বলিলেন যে, তোমরা উভয়ে কুরবানী কর । যাহার কুরবানী কবূল হইবে, সে সুন্দরী কন্যার পাণিগ্রহণ করিবে। ইহা বলিয়া আদম (আ) তাহাদের অগোচরে মক্কার দিকে রওয়ানা হইয়া যান এই উদ্দেশ্যে যে, তাহার অবর্তমানে উহারা কি করে, তাহা দেখিবেন। মূলত আল্লাহ তা‘আলা হযরত আদম (আ)-কে লক্ষ্য করিয়া বলেন ঃ ভূপৃষ্ঠে আমার যে ঘরটি রহিয়াছে তাহা কি তুমি চিন ? তিনি বলিলেন, না। আল্লাহ তা'আলা বলিলেন, উহা মক্কায়; তুমি সেখানে চলিয়া যাও। সেই সময় আদম (আ) আকাশকে উদ্দেশ্য করিয়া বলেন, তুমি আমার বিবাদমান দুই সন্তানকে আমানত হিসাবে সংরক্ষণ কর। আকাশ অস্বীকার করিল । পৃথিবীকে বলিলে পৃথিবীও অস্বীকৃতি জানাইল। পাহাড়কে বলিলে পাহাড়ও অস্বীকৃতি জানাইল। অতঃপর কাবীলকে বলা হইলে সে সম্মত হইল এবং পিতাকে বলিল, আমি আমানত রক্ষা করিব । আপনি ফিরিয়া আসিয়া আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখিয়া মুগ্ধ হইয়া যাইবেন। আদম (আ) চলিয়া যাওয়ার পর তাহারা উভয়ে কুরবানীর জন্য প্রস্তুতি নিল । তখনও কাবীল গর্ব করিয়া বলিত, আমিই এই বোন বিবাহ করার হকদার । কেননা সে আমার যমজ বোন । দ্বিতীয়ত, আমি হাবীলের চেয়ে বড় এবং পিতা আমাকেই ওসীয়ত করিয়া গিয়াছেন। অতঃপর হাবীল মোটাতাজা একটি গরু কুরবানী করিল এবং কাবীল তাহার শম্যক্ষেত্রের একাংশ উৎসর্গ করিল । আসমান হইতে অগ্নি অবতরণ করিয়া হাবীলের কুরবানী গ্রাস করিয়া নিল এবং কাবীলের কুরবানী অগ্রাহ্য হইল । ইহাতে কাবীল রাগান্বিত হইয়া হাবীলকে হত্যার
— পৃষ্ঠা ৪৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।