Contents ৪৯৮ তাফসীরে ইব্ন কাছীর ২৭. “আর তাহাদিগকে আদমের দুই পুত্রের সত্য ঘটনাটি শোনাও । যখন তাহারা উভয়ে কুরবানী করিল, একজনের কুরবানী কবুল হইল ও অপরটি কবূল হইল না ৷ দ্বিতীয় পুত্র বলিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করিব । প্রথম পুত্র বলিল, আল্লাহ শুধু মুত্তাকীরটি (কুরবানী) কবূল করেন” ২৮. “তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াইব না, আমি কুল মাখলুকাতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।” ২৯. “নিশ্চয়ই আমি চাই, তুমি আমার ও তোমার উভয়ের পাপের বোঝা সামাল দাও । তারপর জাহান্নামের সহচর হও । ইহাই যালিমদের প্রতিফল ।” ৩০. “অতঃপর তাহার প্রবৃত্তি তাহাকে ভ্রাতৃহত্যার জন্য উদ্বুদ্ধ করিল । তাই সে তাহাকে হত্যা করিল । ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল ।” ৩১. “তারপর আল্লাহ একটি কাক পাঠাইলেন মাটি খুঁড়িয়া ভ্রাতূলাশকে সমাহিত করার পদ্ধতি দেখাইবার জন্য; সে বলিল, হায়! আমি ভ্রাতূলাশের সৎকারের ক্ষেত্রে কাকের চাইতেও অধম হইলাম! এইভাবে সে অনুতাপ করিতে লাগিল ।” তাফসীর ৪ এখানে আল্লাহ তা'আলা হিংসা-বিদ্বেষ, ওদ্ধত্য ও অহংকারের মন্দ পরিণামের বিবরণ দিতে গিয়া কিভাবে আদম (আ)-এর দুই পুত্রের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, তাহা বর্ণনা করেন । জমহুর উলামা বলেন, তাহাদের দুই সহোদর ভ্রাতার নাম ছিল হাবীল ও কাবীল। তাহাদের একভাই আল্লাহ্র বিশেষ নি‘আমতপ্রাপ্ত হওয়ার কারণে অন্যভাই বিদ্বেষবশত তাহাকে নৃসংশভাবে হত্যা করে। তাহার এই নিহত হওয়ার মধ্যে কোন রকমের পার্থিব স্বার্থ সংশ্লিষ্ট ছিল না। ফলে নিহত ভাই নিজেকে বেহেশতের স্থায়ী বাসিন্দা বানাইয়া নেয়। পক্ষান্তরে অপর ভাই অত্যাচার ও বাড়াবাড়ি করিয়া বিনা অপরাধে তাহাকে হত্যা করার কারণে তাহার উভয় জগতের সুখ-শান্তি বিনষ্ট হইয়া যায়। ফলে সে স্থায়ী ধ্বংসের মধ্যে নিক্ষিপ্ত হয়। সেই কথাই আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ | | GAL ANTS pele USI অর্থাৎ ‘হাবীল ও কাবীল ভ্রাতৃদ্ধয়ের একের প্রতি অপরের হিংস্ব পশুর মত হিংসা ও জীঘাংসা চরিতার্থের কথা তুমি (নবী) তাহাদিগকে যথাযথভাবে শোনাও ৷’ 5২0 -এর অর্থ হইল, এই ঘটনার মধ্যে কোন মিথ্যা সংশয় ও অতিরঞ্জনের লেশমাত্র নাই । যথা অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ 3 LE 4 134 নিশ্চয়ই ইহা অবশ্যই সত্য কাহিনী ৷’ অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ৪ 3 a5 এন ১০% ৬১ "আমি তোমাকে বৰ্ণনা করিতেছি তাহাদের সত্য খবর !' অন্যস্থানে বলিয়াছেন ৪ 8 GIG a tl cme EDS ‘এই হইল ঈসা ইব্ন মরিয়ম সম্পর্কিত সত্য বাণী !' উল্লেখ্য যে, হাবীল ও কাবীল সম্পর্কীয় ঘটনাটি পূর্ব ও পরের বহু ইয়াহ্দী আলিম হইতে বর্ণনা করা হইয়াছে। এই ঘটনাটি সন্দেহাতীতভাবে সত্য
— পৃষ্ঠা ৪৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।