Contents ৪৯৬ তাফসীরে ইব্ন কাছীর মুকাদ্দাস বিজয় করে। তাহারা বায়তুল. মুকাদ্দাসে এত পরিমাণ ধন-সম্পদ প্রাপ্ত হইল যাহা তাহারা কোন দিন চোখে দেখে নাই ৷ পরে উহা অগ্নুসিদ্ধ করার আয়োজন করা হয়, কিন্তু আগুন জ্বালাইয়া দেওয়ার পর উহা স্পর্শ করিতেছিল না। তখন ইউশা (আ) বলেন, এই সম্পদ হইতে কোন না কোন কিছু চুরি গিয়াছে। ফলে বনী ইসরাঈলের বারটি গোত্র হইতে বারজন ডাকিয়া তাহার হাতে বায়‘আত করান হইল । কিন্তু একজনের হাত তাহার হাতের সঙ্গে লাগিয়া গেল । তখন তিনি বলিলেন, তোমাদের গোত্রে এই মাল রহিয়াছে। অবশেষে মাল পাওয়া গেল। চুরি যাওয়া মালটি ছিল স্বর্ণ নির্মিত একটি গরুর মাথা । যাহার চোখ দু'টি ছিল ইয়াকূত খচিত এবং দাতগুলি ছিল মুক্তার । যখন এই মালটি অন্য সকল মালের সঙ্গে রাখা হইল, তখন আগুন জ্বলিয়া উঠিল এবং সবকিছু গ্রাস করিল । ইহার সত্যতা সম্পর্কে সহীহ হাদীসের স্বীকৃতি রহিয়াছে। ইবন জারীর (র) বলিয়াছেন 8 £১, ১৯১] -এর ০০ হইল ১১০ 450 অর্থাৎ বনী ইসরাঈলের সেই দলটি চল্লিশ বৎসর পর্যন্ত উদ্বিগুভাবে তীহ ময়দানে ঘুরিতে ফিরিতে থাকে। উক্ত ময়দান হইতে তাহাদের বাহির হওয়ার কোন অবকাশ ছিল না। ইব্ন জারীর (র) আরও বলেন, মেয়াদ শেষ হওয়ার পর তাহারা মূসা (আ)-এর সঙ্গে বাহির হইয়া আসে এবং মুসা (আ) তাহাদের সকলকে নিয়া বায়তুল মুকাদ্দাস দখল করেন। প্রাথমিক যুগের ইয়াহুদী আলিমদের মতৈক্যই হইল এই কথার দলীল । কেননা উজ ইবৃন উনুককে হযরত মূসা (আ)-ই হত্যা করিয়াছিলেন। যদি বনী ইসরাঈলদের তীহ প্রান্তরে বন্দী হওয়ার পূর্বে তাহাকে হত্যা করা হইত, তাহা হইলে বনী ইসরাঈলের আমালিকাদের বিরুদ্ধে মূসা (আ)-এর নির্দেশে যুদ্ধ করিতে অস্বীকার করার কোন কারণই থাকিত না। ইহা দ্বারা প্রামণিত হয় যে, ইহা তীহ হইতে পরিত্রাণ পাওয়ার পরবর্তী সময়ের ঘটনা । ইয়াহ্্দী আলিমগণ এই ব্যাপারেও একমত যে, বালআম ইব্ন বাউর আমালিকাদিগকে সাহায্য করিয়াছিল এবং সে মুসা (আ)-এর অমঙ্গল কামনা করিয়াছিল। এইসব ঘটনা তীহ হইতে মুক্তিপ্রাপ্তির পরবর্তী সময়ের । কেননা ইহার পূর্বে তো আমালিকাদের মূসা (আ)-এর ব্যাপারে কোন আশঙ্কা ছিল না। বায়তুল মুকাদ্দাস যে মূসা (আ)-ই জয় করেন ইহা হইল ইব্ন জারীরের সপক্ষের দলীল । আবু কুবাইর (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন ঃ মূসা (আ)-এর লাঠিটি দশহাত লম্বা ছিল এবং মূসা (আ)-ও দশ হাত লম্বা ছিলেন। গিরায় লাগিয়াছিল। সেই আঘাতে সে মারা গিয়াছিল। এই উজের কংকাল দ্বারা নীল দরিয়ার উপর পূল নির্মাণ করা হইয়াছিল । মুহাম্মদ ইব্ন বাশশার (র)......নওফা বাক্ধালী হইতে বর্ণনা করেন যে, নওফ বাক্ধালী বলেন ঃ উজের সিংহাসনটি আটাশ হাত উঁচু ছিল। অথচ মূসা (আ) দশ হাত লম্বা ছিলেন এবং তাহার লাঠিটিও লম্বা ছিল দশ হাত । তিনি লাফাইয়া দশহাত উপরে উঠিয়া উজকে তাহার হাঁটুতে আঘাত করিয়াছিলেন। এই আঘাতেই সে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িয়াছিল। তাহার কংকাল দিয়া সাকো তৈরি করা হইয়াছিল উহার উপর দিয়া লোকজন পারাপার হইত ।
— পৃষ্ঠা ৪৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।