Contents সূরা মায়িদা ৪৯৫ অস্থিরচিত্তে পদচারণা করিত । অতঃপর তীহ ময়দান মেঘমালা দ্বারা ছায়াময় করিয়া দেওয়া হইল এবং তাহাদের প্রতি নাযিল করা হইল মান্না ও সালওয়া । ইহা পরীক্ষামূলক বিভিন্ন বিষয়ের একাংশ মাত্র । ইহার পর হযরত হারুন (আ) ইন্তিকাল করেন। ইহার মাত্র তিন বৎসর পর হযরত মূসা (আ)-ও ইন্তিকাল করেন। হযরত মুসা (আ)-এর মৃত্যুর পরে হযরত .ইউশা ইন্ন নুনকে নবী হিসাবে তাহার স্থলাভিষিক্ত করা হয়। এই সময়ের মধ্যে বনী ইসরাঈলের অনেক লোক মারা যায়। কেহ বলেন ঃ হযরত ইউশা (আ) এবং কালিব ব্যতীত বনী ইস্রাঈলের আর কোন লোক বাচিয়া ছিল না। কোন এক মুফাসসির বলেন ৪০ = (5৯ UL বলিয়া পূর্ণমাত্রায় থামিতে হইবে এবং £০ -কে ১৯১31 2 ১১৫ -এর কারণে যবর দিয়া পড়িতে হইবে। যাহা হউক, এই দীর্ঘ চল্লিশ বৎসর অতিবাহিত হওয়ার পর ইউশা ইব্ন নূন (আ) অবশিষ্ট বনী ইসরাঈলদেরকে নিয়া নতুন আর এক যুগে প্রবেশ করেন। প্রথমে তিনি বায়তুল মুকাদ্দাস দখলে আনার ইচ্ছা করেন এবং একদিন উহা অবরোধ করেন। এক শুক্রবার আসরের সময় তাহাদের বিজয় অত্যাসন্ন হইয়া আসিল । একদিকে সূর্য অস্তের দিকে চলিয়াছে, আর একদিকে তাহারা বিজয়ের দোর গোড়ায় আসিয়া উপস্থিত হইল । তখনকার দিনে শনিবার যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। তাই ইউশা (আ) ভয় পাইতেছিলেন যে, সূর্যটা ডুবিয়া যায় কিনা । আর সূর্য ডুবিয়া যাওয়া মানে নতুন দিনের শুরু হওয়া । তখন ইউশা (আ) সূর্যকে লক্ষ্য করিয়া বলেন, তুমিও আল্লাহর নির্দেশে পরিচালিত আর আমিও তাই । অতঃপর বলেন, হে আল্লাহ! দিনের অবসান না ঘটাইয়া আরও কিছুক্ষণ দীর্ঘ কর । আল্লাহ্র নির্দেশক্রমে সূর্য স্থির হইয়া গেল । ফলে তিনি বায়তুল মুকাদ্দাস জয় করিয়া নেন। তখন ইউশা ইব্ন নুন (আ)-কে আল্লাহ তা‘আলা আদেশ করিলেন, তুমি বনী ইসরাঈলকে বলিয়া দাও, তাহারা যেন মাথা অবনত অবস্থায় বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে এবং তাহারা যেন বলিতে থাকে ££ মানে ‘আমাদের সকল পাপ ক্ষমা করিয়া দাও!’ কিন্তু তাহারা আল্লাহ্র নির্দেশ অমান্য করিয়া নিতম্বের উপর বুক টান করিয়া প্রবেশ করিল এবং মুখে বলিতেছিল ১,5 4 = অর্থাৎ ‘গমের বীজ চাই ৷’ এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা সূরা বাকারায় অতিবাহিত হইয়াছে। ইব্ন আবূ হাতিম (র) .....ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় ইব্ন আব্বাস (রা) বলেন ঃ তাহারা দীর্ঘ চল্লিশ বৎসর উদ্ত্রান্তের মত ঘুরিতেছিল। মূসা এবং হারুন (আ) তীহ ময়দানে ইনতিকাল করেন। এই চল্লিশ বৎসরের মধ্যে অনেক লোক মারা যায়। চল্লিশ বৎসরের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর ইউশা ইব্ন নূন নবুওয়াতপ্রাপ্ত হন এবং মূসা (আ)-এর স্থলাভিষিক্ত হন। তিনি বায়তুল মুকাদ্দাস জয় করেন। সেই দিনটি ছিল জুমু'আর দিন। তিনি ইচ্ছা করিয়াছিলেন সেই দিনের মধ্যে বায়তুল মুকাদ্দাস জয় করিবেন। কিন্তু যুদ্ধ করিতে করিতে একেবারে বিজয়ের মুহূর্তে সন্ধ্যা ঘনাইয়া আসে৷ তিনি শনিবারের আগমন অত্যাসম্ন দেখিয়া শংকিত হইয়া পড়েন। তখন তিনি সূর্যকে উদ্দেশ্য করিয়া বলেন, তুমিও আল্লাহ্র নির্দেশে পরিচালিত আর আমিও আল্লাহ্র নির্দেশে পরিচালিত (তাই স্থির হইয়া থাক) । অতঃপর সূর্য স্থির হইয়া রহিল এবং শনিবার দিন প্রবেশের আগে তাহারা বায়তুল
— পৃষ্ঠা ৪৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।