Contents সূরা মায়িদা 8৯৩ আমাদের কথা হইল, আমরা আপনার এবং আপনার প্রতিপালকের সঙ্গে থাকিয়া সমানভাবে যুদ্ধ করিব । এই সূত্রে ইমাম আহমদ (র)-ও হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন। তারিক ইব্ন শিহাব হইতে অন্য সূত্রে ধারাবাহিকভাবে মুখারিক, ইসরাঈল ও আসওয়াদ ইব্ন আমের বর্ণনা করেন যে, তারিক ইব্ন শিহাব বলেন £ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) মিকদাদের কথা উল্লেখ করিয়া বলেন, আমিও যদি মিকদাদের অনুরূপ একটি অঙ্গীকার ব্যক্ত করার সুযোগ পাইতাম, যাহাতে আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট সকল সাহাবী হইতে প্রিয়পাত্র হইতাম! যখন রাসূলুল্লাহ (সা) মুশরিকদের বিরুদ্ধে সকলকে যুদ্ধ করার জন্য আহ্বান জানান, তখন তিনি (মিকদাদ) বলিয়াছিলেন, হে আল্লাহ্র রাসূল! বনী ইসরাঈলরা হযরত মূসা (আ)-কে নির্লজ্জের মত যেমন বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানেই বসিয়া থাকিব, আমরা তেমন বলিব না; বরং আমাদের কথা হইল, আমরা আপনার ডাইনে, বামে, সামনে ও পিছনে থাকিয়া মরণপণ যুদ্ধ করিয়া যাইব। আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) বলেন, আমি লক্ষ্য করিয়াছি, তাহার এই কথার ফলে খুশিতে রাসূলুল্লাহ (সা)-এর চেহারা উজ্জ্বল হইয়া উঠিয়াছিল। মুখারিকের সূত্রে ‘তাফসীর ও মাগাযী’ উভয় অধ্যায়ে ইমাম বুখারীও ইহা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহর সূত্রে ইমাম বুখারী তাফসীর অধ্যায়ে বর্ণনা করেন ঃ বদরের দিন মিকদাদ (রা) বলিয়াছিলেন, হে আল্লাহর রাসূল! বনী ইসরাঈলরা যেভাবে মূসা (আ)-কে বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানেই বসিয়া থাকিব, আমরা আপনাকে সেরূপ বলিব না; বরং আমাদের কথা হইল, আপনি যুদ্ধে অগ্রসর হউন, আমরা আপনার সঙ্গে থাকিব । ইহাতে রাসূলুল্লাহ (সা)-এর চেহারা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। তারিক হইতে ধারাবাহিকভাবে মুখারিক, সুফিয়ান ও ওয়াকীর সূত্রে বুখারী বলেন $ মিকদাদ (রা) রাসূলুল্লাহ (সা)-কে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন (পূর্ব বর্ণনা) । কাতাদা হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইয়াযীদ, বিশর ও ইব্ন জারীর বর্ণনা করেন যে, কাতাদা বলেন £ঃ আমরা জানিতে পারিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) যখন উমরা করিতে কুরবানীর পশুসহ মুশরিকদের হাতে হুদায়রিয়ায় বাধাপ্রাপ্ত হন, তখন তিনি বলিয়াছিলেন £ আমি কুরবানীর পশুসহ মক্কায় পৌছিয়া বায়তুল্লাহর নিকটে কুরবানী করিতে চাই । তখন তাহাকে মিকদাদ ইব্ন আসওয়াদ (রা) বলিয়াছিলেন, আল্লাহ্র কসম! আমরা আপনার সঙ্গে বনী ইসরাঈলদের মত ব্যবহার করিব না । তাহারা তাহাদের নবীকে বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর; আমরা এইখানেই বসিযা থাকিব । পক্ষান্তরে আমরা আপনার ও আপনার রবের সঙ্গে থাকিয়া প্রতিপক্ষের মুকাবিলায় সমানভাবে যুদ্ধ করিব । মিকদাদের এই ভাষণ শুনিয়া অন্যান্য সাহাবীগণ রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই মর্মে বায়আত গ্রহণ করিতে শুরু করেন। উল্লেখ্য যে, উপরোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, মিকদাদ (রা) এই কথা হুদায়বিয়ায় বলিয়াছিলেন। তবে অন্যান্য রিওয়ায়াতে বদরের দিনের কথা উল্লেখ থাকার কারণে প্রমাণিত হয় যে, বদরের দিনও তিনি এই কথা বলিয়াছিলেন। ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪
— পৃষ্ঠা ৪৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।